ধামরাইয়ে শিয়ালের কামড়ে আহত ৯

আপডেট : ১৩ মে ২০২২, ০১:০২ পিএম

ঢাকার ধামরাইয়ে পাগল শিয়ালের কামড়ে এক শিশুসহ নয়জন মারাত্মক আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শিয়ালের আতঙ্কে কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। 

বৃহষ্পতিবার (১২ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকায়।

আহতরা হলো, উপজেলার বাড়িগাও এলাকার বাহার আলীর স্ত্রী দুলী বেগম (৬০), আব্দুল আওয়ালের স্ত্রী রংমালা (৪২) , শাহাজুদ্দিন (৪৫) সুরত আলীর স্ত্রী কাজলী বেগম (৬০), সালাম মোল্লার ছেলে মনির মোল্লা (২৭), দেলোয়ার হোসেনের শিশু ছেলে  হৃদয় (৪), সোহেল (২৫), রেদুওয়ান (২২) সুমন হোসেন (২৫)।

শিয়ালের কামড়ে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রংমালা ও কাজলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আহত সবাইকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় হঠাৎ করে একটি পাগলাটে শিয়াল বের হয়ে চার বছরের শিশু হৃদয়কে কামড়িয়ে চলে যায়। তখন থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দিন আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরের দিকে বাড়ির পাশে দুলী বেগম হাঁসের খাবার দিতে গেলে তাকে কামড়ায় শিয়াল। একের পর এক করে নয়জনকে কামড়িয়ে আহত করে। ঘর থেকে কেউ বের হতে সাহস পাচ্ছে না। একটি শিয়ালই নয়জনকে কামড়াতে থাকে।

শিয়ালের কামড়ে আহত ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রংমালার স্বামী আব্দুল আওয়াল বলেন, শিয়ালের আক্রমণ একই এলাকার নয়জন আহত হয়েছে। আমার স্ত্রী এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে অবস্থা গুরুতর। শিক্ষার্থীরা স্কুলে যায় নি কেউ ভয়ে। শিয়ালটি পাগলাটে ছিল। এলাকাবাসী তাকে মেরে ফেলেছে।

স্থানীয় চেয়ারম্যান হাজী লুৎফর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি শিয়ালের আক্রমণের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছি। তবে এখন আর ভয়ের কিছুই নাই।


একাত্তর/এআর

সাভারে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
মাত্র এক লাখ ৪০ হাজার টাকার লোভে শেষ করে দেয়া হলো পুরো পরিবারকে। অবাক করার মতো হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে আপন মেয়ের জামাই।
ঢাকার ধামরাইয়ে ফ্রেশ অনন্যা ‘আমার রক্ষক আমি’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং গোগার্ল এর সহায়তায় ধামরাই উচ্চ...
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর