ভোলায় পণ্যবাহী ট্রাক নিয়ে ভেঙ্গে পড়লো বেইলি সেতু

আপডেট : ১৭ মে ২০২২, ০৫:৪১ পিএম

পণ্যবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়েছে ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজারের বেইলি সেতু। এতে ট্রাক চালকসহ গুরুতর আহত হয়েছেন তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টার দিকে পাথর বোঝাই ট্রাকটি বেইলি সেতু পার হচ্ছিলো। মাঝামাঝি এলে সেতুটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকালে বেইলি সেতুটি পার হওয়ার সময় মাঝখানে ভেঙে আরও যানবাহনসহ পানিতে পড়ে যায়। 

খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করে। 

আরও পড়ুন: বড় বোনকে আটকে রেখে ছোট বোনকে ধর্ষণ, গ্রেপ্তার এক

দুর্ঘটনার পর থেকে ভোলা-চরফ্যাশন রুটের আন্তঃজেলা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুই দিনের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, ট্রাকটি তোলার চেষ্টা করা হচ্ছে। এরপর জোয়ার কমলে পুনরায় বেইলি সেতুটি নির্মাণ করা হবে। বুধবারের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।


একাত্তর/এসজে

ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর