ভারতে আইনি প্রক্রিয়া শেষে পিকে হালদারকে ফেরানো যাবে

আপডেট : ১৭ মে ২০২২, ০৮:০২ পিএম

ভারতে আইনি প্রক্রিয়া শেষ হবার পরই পিকে হালদারকে দেশে ফেরানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তাকে ফিরিয়ে আনতে এরিমধ্যে ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে, ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে পিকে হালদারকে। 

বাংলাদেশ থেকে অর্থ পাচার, ভুয়া পরিচয়ে ভারতের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট গ্রহণসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ডে পিকে হালদারকে রিমান্ডের অনুমোদন দিয়েছে ভারতের আদালত। পিকের বিরুদ্ধে দেশটিতে শুরু হওয়া এই আইনি প্রক্রিয়া শেষ হতে লাগতে পারে দীর্ঘ সময়। 

পিকে গ্রেপ্তারের বিষয়টি ভারত এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়নি। তবে পররাষ্ট্র সচিবের সাথে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎ শেষে সচিব জানান তাকে ফেরত চেয়েছে ঢাকা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, এটি একটি আর্থিক দুর্নীতির মামলা। এটি সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ভিন্ন। ভারতের আইনের আলোকে তারা প্রথমে প্রক্রিয়াটি শেষ করবে। তারপরে আমাদের যে অনুরোধগুলো আছে সেগুলো বিবেচনায় নেবে।

নির্দিষ্টভাবে কী অনুরোধ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সহযোগিতা চেয়েছি। এখন সহযোগিতা করার অর্থ হচ্ছে পি কে হালদার দেশে ফেরত আনা প্রয়োজন। সেটাই আমরা বলেছি। তাদের একটি আইনি প্রক্রিয়া আছে, সেটি অনুসরণ করা হবে। তারা বলেছে, তাদের আইনি প্রক্রিয়া শেষ হলে তারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবে।

ভারতের বিচার কাজ শেষ হওয়ার পরে তাকে ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, এটি এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুরোধ করা হবে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, ভারতে যদি কোনও অপরাধ হয়ে থাকে সেটির বিচার কাজ সম্পন্ন করার দায়িত্ব তাদের। কিন্তু পি কে হালদারের বিষয়টি অনুসন্ধানের পর্যায় রয়েছে। পুরো তদন্ত শেষ হওয়ার পরে কোনও আইনি কাঠামোতে বা বিকল্প ভাবে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সব সময় যে আইনি কাঠামোর প্রয়োজন হয় বিষয়টি সে রকম নয়। এর আগে আমরা দেখেছি এ রকমভাবে তাদের আমরা বিভিন্ন সহযোগিতা করেছি। তারাও আমাদের সহযোগিতা করেছে।

পি কে হালদারকে ফেরত দেওয়া প্রসঙ্গে সচিব বলেন, তাকে ফেরত না দেওয়ার কোনও কারণ নেই। এখানে বন্দি বিনিময় হবে কী না বা হালদার বন্দি অবস্থায় আছে কী না এগুলা আইনি প্রশ্ন। এগুলোর উত্তর দেওয়ার যোগ্যতা আমার নেই। কিন্তু আমি মনে করি তারা তাদের প্রক্রিয়া শেষ করে তাকে ফেরত দেবে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হচ্ছে।

প্রক্রিয়া শেষ হতে সময় লাগার বিষয়ে ইঙ্গিত দিয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, বাংলাদেশের দেয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার হয় পিকে হালদার। 

তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। ভারতীয় সংস্থা ওই তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। বাংলাদেশ ও ভারতের সংঘবদ্ধ অপরাধ ও অপরাধীদের দমনের জন্য সহযোগিতা রয়েছে।

পিকে হালদারকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ করেছে কি না- জানতে চাইলে ভারতের হাইকমিশনার বলেন, গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আছে, তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে। 

আরও পড়ুন: পি কে হালদারকে আরও ১০ দিনের রিমান্ডে পেলো ইডি

দোরাইস্বামী বলেন, এটি একটি আইনি বিষয়। বুঝতে হবে, এটি কিন্তু বড়দিনের কার্ড বিনিময় নয়। আমি মনে করি, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।‌ সেটি আস্তে আস্তে হতে দিন। এ নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি।


একাত্তর/এসি

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পিকে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হলো।
অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি সোফা কারখানায় আগুনে তিন বাংলাদেশির প্রবাসী নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামে।স্থানীয় সয়...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর