সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যস্ত লাখো মানুষ

আপডেট : ১৮ মে ২০২২, ০৯:৫৮ পিএম

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগরীর পানি নিষ্কাশনের ৫২৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন সত্ত্বেও এবার ডুবে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। 

এ ছাড়া প্লাবিত হওয়া সীমান্তবর্তী গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার নিম্নাঞ্চলেও পানি বাড়ছে।

সিলেট ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, জেলার পাঁচটি উপজেলা এবং সিলেট মহানগরী এলাকার অন্তত ১২ থেকে ১৩ লাখ মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে বন্যা আক্রান্ত হয়েছেন।

সিলেট শহরের বন্যা পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। আর সিটি কর্পোরেশন বলছে, সুরমা নদীর পানি ধারণ ক্ষমতা না বাড়ালে বন্যা ঠেকানো সম্ভব নয়। 

নদী আর মহানগরীর লোকালয় সব পানিতে একাকার। সিলেট নগরীর নিচু এলাকার অধিকাংশ বাসা-বাড়িতে এখন কোমর পানি। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে আছে মানুষজন। 

শাহজালাল উপশহর, সোবহানীঘাট, কালীঘাট, চাঁদনীঘাট, ছড়ারপাড়, তালতলা, কলাপাড়া, মজুমদারপাড়া, মাছিমপুরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরও পানিতে তলিয়ে গেছে।

বন্যার পানিতে ডুবেছে দোকানপাট। বাসিন্দারা বলছেন, সুরমা নদীর এমন আগ্রাসী রূপ খুবই কমই দেখেছেন তারা। এতো উন্নয়ন প্রকল্প, তারপরও কেন এ দুর্দশা- এ প্রশ্ন নগরবাসীর। 

সরেজমিনে সিলেট শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাঁটুপানি মাড়িয়ে চলাচল করছেন সিলেট নগরীর অধিকাংশ এলাকার মানুষ।

অনেক রাস্তাঘাটে পানি ওঠায় বন্ধ হয়ে যায় যান চলাচল। কিছু রাস্তায় যানবাহন চলাচল করলেও পানি ঢুকে বিকল হয়ে পড়ে।

সিটি কর্পোরেশনের দাবি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ায় ৬০-৭০ ভাগ জলজট দূর হয়েছে। এখন যেটি হচ্ছে তা জলাবদ্ধতা নয়- অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের প্রভাব।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানিয়েছেন, ভবিষ্যতে বন্যার পানি রোধে নতুন প্রকল্পের কথাও ভাবা হচ্ছে। 

সিলেট মহানগরীর অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দে ১,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলছে। এরমধ্যে শুধু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যয় হচ্ছে ৫২৩ কোটি টাকা। উল্লেখ্য, গত ১২ মে থেকে ঘূর্ণিঝড় 'অশনি'র প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে এবং ভারতের মেঘালয় ও আসাম প্রদেশে মুষলধারে বৃষ্টিপাত হলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

বন্যা পূর্বাভাস ও পুনর্বাসন কেন্দ্র জানিয়েছে, বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। বন্যার পানি ধীরে ধীরে কমবে।



একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর