করোনার পর ইউরোপজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স

আপডেট : ২০ মে ২০২২, ০৯:৫৮ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক 'মাঙ্কিপক্স'। করোনা মহামারির মধ্যেই নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশে দেশে।

এই পরিস্থিতিতে জেনেভার সদর দপ্তরে এক সভায় বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছন, মাঙ্কিপক্স বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় তারা সতর্ক রয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও এই ট্রপিক্যাল ভাইরাসটি ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে দুই দেশই। ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত টিকার নেয়া পরামর্শও দেয়া হয়েছে।  

১৯৭০ সালে প্রথম গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সংক্রামনের খোঁজ মেলে বিরল ভাইরাস মাঙ্কিপক্সের। সম্প্রতি ইংল্যান্ডের এক বাসিন্দা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া সফর করেছেন। সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে একন পর্যন্ত মোট আক্রান্ত ২০ জন।

এছাড়া, পর্তুগাল পাঁচ জন,স্পেনে ২৩ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসও, আক্রান্ত এক জন। ওই ব্যক্তি কানাডা সফর শেষে দেশে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউরোপজুড়ে ১০০ জনের মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। যাকে জার্মানি বলছে, এখন পর্যন্ত ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত।

ইংল্যান্ড ও আমেরিকা ছাড়াও ভাইরাসটি স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইউরোপের বাইরের অষ্ট্রেলিয়াতে ছড়িয়েছে মাঙ্কিপক্স।

এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয় বানরের শরীরে। সাধারণত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে থাকে ভাইরাসটি এবং আফ্রিকার বাইরে ছড়ানোর ঘটনাও বেশ বিরল ছিলো।

নাক, মুখ, চোখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও সংক্রমিত হতে পারে এই ভাইরাস। এটি খুবই সংক্রামক বলে সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশেষ ধরনের বসন্ত। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও এই ভাইরাস এতই বিরল যে, এখনো পর্যন্ত নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি জানতে পারেননি চিকিৎসকরা।

মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের খোঁজ মেলে। তবে নাম ‘মাঙ্কিপক্স’ হলেও একাধিক বন্যপ্রাণির মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।

বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সে আক্রান্তদের শরীরে প্রাথমিক উপসর্গের মধ্যে জ্বর, মাথাব্যথা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ থাকে। এ থেকে হতে পারে কাঁপুনি ও ক্লান্তি।

এর পাশাপাশি দেহের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। সাথে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে মুখে। ধীরে ধীরে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞদের দাবি, আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকা ব্যক্তির মধ্যে সহজেই ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

শ্বাসনালি, ক্ষতস্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে। এমনকি আক্রান্তের ব্যবহার করা পোশাক থেকেও ছড়ায় সংক্রমণ।


একাত্তর/এসএ

এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর