সাভারে বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২২, ০৫:১৮ পিএম

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের চার তলার করিডোর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৩ মে) দুপুরে আশুলিয়ার দত্তপাড়ায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম এবিএম তকি তানভীর। সে ওই ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিল।

নিহতের সহপাঠীরা জানান, তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: কারাগারে রাত যাপনের পর হাসপাতালে ভর্তি হাজী সেলিম

পুলিশ জানিয়েছে, ঘটনাটি অসাবধানতা বশত, আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীর স্বজনেরা আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর ড. একে এম ফজলুল হক বলেন, এটি আত্মহত্যা কিনা এখনি বলা যাচ্ছেনা। পুলিশ-প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।


একাত্তর/এসি

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর