হাবলের নতুন ছবিতে রহস্যময় 'ওয়ার্লপুল গ্যালাক্সি'

আপডেট : ২৩ মে ২০২২, ০৮:২১ পিএম

গবেষণা কাজে মহাকাশে টানা ৩০ বছর ধরে সচল রয়েছে হাবল স্পেস টেলিস্কোপ। এ সময়ের মধ্যে অসংখ্য তথ্য সংগ্রহের পাশপাশি মহাকাশের বিভিন্ন বস্তুর কয়েক লাখ ছবি তুলেছে টেলিস্কোপটি। এরই ধারাবাহিকতায় সোমবার হাবলের তোলা 'ওয়ার্লপুল গ্যালাক্সি' -এর নতুন একটি ছবি প্রকাশ করেছে মার্কিন সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। 

বিজ্ঞানীরা বলছেন, এটি মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্যগুলোর একটি। যা মহাকাশ নিয়ে উৎসাহীদের চোখকে প্রশান্তি দিয়েছে। রহস্যময় ওয়ার্লপুল গ্যালাক্সিকে 'এম ফিফটি ওয়ান' নামে ডাকা হয়। পৃথিবী থেকে প্রায় তিন কোটি আলোকবর্ষ দূরে ক্যান্স ভেনাটিসি নক্ষত্রমণ্ডলে এ গ্যালাক্সির অবস্থান। 

গ্যালাক্সিটির ছবি সম্বলিত এক টুইট বার্তায় নাসা জানায়, গোল-গোলাকারভাবে আমরা চলে যাই...ওয়ার্লপুল গ্যালাক্সি'র বাঁকানো বাহু, গোলাপী তারার অঞ্চল এবং তারকা ক্লাস্টারের এ উজ্জ্বল নীল আলোয় নিজেকে ভাসিয়ে দিন। 

নাসা আরও জানিয়েছে, এই স্পাইরাল (পেঁচানো) গ্যালাক্সির ছবিটি হাবলের উন্নত ক্যামেরা দিয়ে দৃশ্যমান আলোতে তোলা হয়েছে। এরইমধ্যে ছবি সম্বলিত এই টুইট বার্তাতে মেতেছেন বিশ্বের লাখ লাখ মানুষ।  

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, যদি একটি এ.আই. (রোবট) এই চিত্রগুলোকে ব্যাখ্যা করতে পারতো এবং এটিকে সংগীতে পরিণত করতে পারতো, তাহলে আমি অবশ্যই এই ছবিটিকে সংগীতের মাধ্যমে শুনতে চাইতাম। 

আরও পড়ুন: ডনবাসহ ইউক্রেনের দক্ষিণেও হামলা বাড়িয়েছে রাশিয়া

আরেক ব্যক্তি রি-টুইট লিখেছেন, এটিকে খুবই সুন্দর দেখাচ্ছে, এটি দুর্দান্ত। আমি চোখ সরাতে পারছি না। এটি রহস্যময়!  

এক বিজ্ঞপ্তিতে নাসা জানায়, সর্পিল গ্যালাক্সি 'এম ফিফটি ওয়ান' -এর মনোমুগ্ধকর ও ঘূর্ণায়মান বাহুগুলো আসলে নক্ষত্রের দীর্ঘ যাত্রাপথ এবং ধূলিকণাযুক্ত গ্যাস। নিজের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরে ধীরে এমন আকার ধারণ করেছে গ্যালাক্সিটি। 


একাত্তর/আরবিএস 

অর্ধশতাব্দীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের চারপাশে ঐতিহাসিক এক ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। (শুক্রবার ১০ এপ্রিল) বিকেলে ১০ দিনের রোমাঞ্চকর...
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র- নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী সোমবার ভোরে চাঁদের মহাকর্ষীয় বলয়ে প্রবেশ করে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের অন্ধকার পৃষ্ঠ বা ‘ফার সাইড’ অতিক্রম করার সময়...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যাওয়ার পর সৌরজগৎ অন্বেষণে আন্তর্জাতিক সহযোগীদের অংশগ্রহণকে স্বাগত জানাবে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।
স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। পরে তাতে আগুন লেগে যায়। এনিয়ে চলতি বছরে দুইবার উৎক্ষেপণের পর ভেঙে পড়লো স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’ -এর...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর