হাইকোর্টে ঢুকেও সন্তানদের অত্যাচার করা হচ্ছে: ফখরুল

আপডেট : ২৭ মে ২০২২, ১২:৫৭ পিএম

হাইকোর্টে ঢুকেও আমাদের সন্তানদের অত্যাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, গণতন্ত্র বিনাশী শক্তি আওয়ামী লীগ, যারা জোর করে ক্ষমতায় টিকে আছে। এই জাতির দুর্ভাগ্য যে আমরা দেখছি আওয়ামী লীগের খুনী বাহিনী রাস্তায় ফেলে আমাদের সন্তানদের অত্যাচার করছে।

তিনি বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক হওয়ার চেষ্টা করছি। শেখ হাসিনা গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী, জনগণ বিরোধী। আওয়ামী লীগ সন্ত্রাসী দল। জন্মের শুরু থেকেই সন্ত্রাস করে আসছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে মহানগর বিএনপির সমাবেশ

পদ্মা সেতু থেকে বেগম খালেদা জিয়াকে ফেলে দেয়া হবে প্রধানমন্ত্রীর করা এমন বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু কারো নিজস্ব সম্পদে দিয়ে তৈরি হয়নি। দেশের মানুষ এখন আওয়ামী লীগকে ভয় পায়। নিজেদের স্বার্থেই আওয়ামী লীগ কেয়ারটেকার সরকার বাতিল করেছে।

দেশকে আওয়ামী লীগের মতো দানবের হাত থেকে মুক্ত করাই এখন মানুষের মুক্তির একমাত্র পথ, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


একাত্তর/আরএ

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর