সংকট কাটাতে রুশ তেল নিচ্ছে শ্রীলঙ্কা

আপডেট : ২৯ মে ২০২২, ১১:১৭ এএম

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা নিজেদের একমাত্র তেল শোধনাগারটি পুনরায় চালু করতে রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। 

দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চন উইজেসেকেরা জানান, তেলের মূল্য বাবদ ৭৫ মিলিয়ন ডলার জোগাড় করতে ব্যর্থ হওয়ায় কলোম্বো বন্দর উপকূলে প্রায় মাসখানেকের বেশি সময় ধরে রুশ ক্রুডবাহী জাহাজটি অপেক্ষা করছিল।

এছাড়াও রাশিয়া থেকে সরাসরি তেল সরবরাহের জন্য তিনি রুশ রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন বলেও জানান উইজেসেকেরা।

তিনি আরও জানান, শুধু অপরিশোধিত তেলে চলমান ঘাটতি দূর হবে না, এজন্য অন্যান্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যও প্রয়োজন।

উল্লেখ্য, চলমান অর্থনৈতিক মন্দায় জ্বালানি তেল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতির কারণে দুর্বিষহ হয়ে উঠেছে শ্রীলঙ্কার ২২ মিলিয়ন মানুষের জীবন। বৈদেশিক মুদ্রা সংকটের কারণে অপরিশোধিত তেল আমদানি বাবদ সরকার অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ হওয়ায় গত মার্চে শ্রীলঙ্কার একমাত্র রাষ্ট্রপরিচালিত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের (সিপিসি) শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে, ইউক্রেনে সামরিক অভিযানের পর রুশ তেলের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে সরাসরি অপরিশোধিত তেল, কয়লা, ডিজেল ও পেট্রোল সরবরাহের বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা করেছে কলম্বো।


একাত্তর/জো 

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া উত্তেজনার মাঝে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্বন্দ্বে ওয়াশিংটনকে সমর্থন দিলে...
উপসাগরীয় যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করার সঙ্গে সঙ্গে একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানি দ্বীপ খার্গ দ্বীপ এখন ওয়াশিংটন এবং তেল আবিবের সমর পরিকল্পনাবিদদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।...
অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া ব্যবসায়ীদের আন্দোলন প্রথমদিকে স্বাগত জানালেও পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিলো ইরান সরকার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর