এক তেলকূপের বদলে ধ্বংস হবে চারটি, ইরানের কড়া হুমকি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া উত্তেজনার মাঝে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চলমান দ্বন্দ্বে ওয়াশিংটনকে সমর্থন দিলে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব এসফাহানি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ পৃথক বার্তায় এই হুঁশিয়ারি দেন।

ইরানের পাল্টা আঘাতের অঙ্ক: ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব এসফাহানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, হরমুজ প্রণালীতে চলমান অবরোধের মাঝে যদি ইরানের কোনো অবকাঠামো বা তেলকূপ লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে তার জবাব হবে চারগুণ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের গণিত করার পদ্ধতি আলাদা। আমাদের একটি তেলকূপ ক্ষতিগ্রস্ত হলে আক্রমণকারীকে সহায়তাকারী দেশগুলোর চারটি তেলকূপ ধ্বংস করা হবে। এই বার্তার মাধ্যমে তিনি মূলত যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়া প্রতিবেশী দেশগুলোকেই লক্ষ্য করেছেন।

ট্রাম্পের চাপ ও অর্থনৈতিক সংকট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন চাপের মুখে ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে প্ল্যাটফর্মে লেখেন, ইরান বর্তমানে প্রতিদিন ৫০ কোটি ডলার লোকসান গুনছে এবং অর্থের অভাবে তাদের সেনাবাহিনী ও পুলিশ বেতন পাচ্ছে না। ট্রাম্পের মতে, অবরোধ দীর্ঘস্থায়ী হলে ইরানের তেল পাইপলাইনগুলো কয়েক দিনের মধ্যে অকেজো হয়ে পড়বে। ওয়াশিংটনের এই 'চাপ সৃষ্টি'র কৌশলটি মূলত ইরানের জ্বালানি খাতের ওপর ভিত্তি করেই এগোচ্ছে।

গালিবফের তুরুপের তাস ও মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ একটি গাণিতিক সমীকরণের মাধ্যমে ইরানের শক্তি প্রদর্শন করেছেন। তিনি উল্লেখ করেন যে, ইরানের কাছে জোগান বা 'সাপ্লাই কার্ড' রয়েছে, যার মাধ্যমে তারা বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করতে পারে। তিনি হরমুজ প্রণালীর পাশাপাশি বাবেল মান্দেব প্রণালী এবং বিভিন্ন পাইপলাইন ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন, যা এখনো ইরান পুরোপুরি ব্যবহার করেনি।

গালিবফ আরও মনে করিয়ে দেন, সামনেই গ্রীষ্মকাল যখন যুক্তরাষ্ট্রে জ্বালানির চাহিদা তুঙ্গে থাকে। যদি এই সময়েও হরমুজ প্রণালী বন্ধ থাকে, তবে আমেরিকায় গ্যাসের দাম আকাশচুম্বী হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে জ্বালানির এই অগ্নিমূল্য ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে, যা মার্কিন রাজনীতিতে 'ব্লু ওয়েভ' বা ডেমোক্র্যাটদের জয়ের পথ প্রশস্ত করবে।

সার্বিকভাবে, তেহরান ও ওয়াশিংটনের এই বাকযুদ্ধ এখন কেবল সামরিক হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বৈশ্বিক অর্থনীতি এবং আসন্ন মার্কিন নির্বাচনের সমীকরণেও বড় প্রভাব ফেলতে শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের এই আগাম হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর