উচ্চশিক্ষা নিতে ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছেন ৫৫ বছরের বেলায়েত

আপডেট : ৩১ মে ২০২২, ০৭:৪৪ পিএম

গাজীপুরের শ্রীপুরের সাংবাদিক বেলায়েত হোসেন জীবনের ৫৫ বছর পার করে এসে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হিসাবে ভর্তির আবেদন করেছেন।

আর এর জন্যে তিনি ২০১৯ সালে মাধ্যমিক এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার জন্যে পড়াশোনা করছেন দিনে ১৪ ঘণ্টা।

পরিবার ও বন্ধুজনসহ এলাকার লোকজন তার সাফল্য কামনা করেছেন। তাদের কামনা, যেন বেলায়েতের স্বপ্ন পূরণ হয়। এজন্য সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন তারা।

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকার ৫৫ বছর বয়সের বেলায়েত হোসেন। বয়সের বাঁধা পেরিয়ে আর মানুষের কথা এড়িয়ে তিনি ভর্তি হতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এজন্য বেলায়েত লেখাপড়া করছেন প্রায় ১৪ ঘণ্টা, ভর্তি হয়েছেন কোচিং সেন্টারে।

বেলায়েত জানান, ১৯৮৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু বাবার অসুস্থতার কারণে পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরতে হয়। এ কারণে উচ্চশিক্ষা নেয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। পরে নিজের অসমাপ্ত সেই স্বপ্ন ভাই ও সন্তানদের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছেন।

কিন্তু কেউই তাতে সফল হননি। ৫০ বছরে পা দিয়ে তাই অনেকটা জেদ করেই ভর্তি হন নবম শ্রেণিতে। এরপর উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ৫৫ বছর বয়সে এবার তিনি অংশ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায়

বেলায়েত তিন সন্তানের জনক। বিবাহিত বড় ছেলে ব্যবসা করছেন, একমাত্র মেয়ের বিয়ে হয়েছে ২০১৭ সালে আর ছোট ছেলে একাদশ শ্রেণিতে পড়ছেন।

বেলায়েত পেশায় একজন সাংবাদিক। তিনি দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতা করে পাওয়া অর্থ দিয়ে সংসার চালান বেলায়েত শেখ। বড় ছেলে স্যানিটারি পণ্যের ব্যবসা শুরু করেছেন। মাস খানেক ধরে তিনিই সংসার চালাচ্ছেন।

বেলায়েত বলেন, ভর্তি পরীক্ষার জন্য শুরুর দিকে প্রস্তুতি নিইনি। তবে এইচএসসি পরীক্ষার ফল ভালো হওয়ায় বাড়তি ভালো লাগা কাজ করলো। ভাবলাম, আমি চাইলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। আমার স্ত্রী-ছেলেমেয়েরাও আমাকে পড়ালেখার সুযোগ দিচ্ছে।

তিনি আরো যোগ করেন, এরপর শ্রীপুরের মাওনায় ঢাকা থেকে পরিচালিত এক কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। আমার তো বাবা নেই, মারও বয়স হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পেলে অভিভাবক হিসেবে কাউকে যেতে হবে। এজন্য বড় ছেলেকে অভিভাবক দিয়েছি।

সাংবাদিক বেলায়েত জানান, তার উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে পরিবারের সব সদস্য তাকে সমানভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তার লড়াইয়ে মায়ের দোয়া আছে, আছে বন্ধুদের সমর্থন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ার সময় কিছু বিরূপ অভিজ্ঞতাও হয়েছে বলে জানান তিনি।

বেলায়েত বলেন, শুরুর দিকে এটি আমার জন্য কিছুটা কঠিনই ছিল। তখন কাছের মানুষেরাও আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করতেন। যদিও একটা পর্যায়ে গিয়ে সেটি ঠিক হয়ে যায়। যাদের সঙ্গে ক্লাস করেছি, তাদের কাছ থেকে কোনো বাজে অভিজ্ঞতার শিকার হইনি।

আরও পড়ুন: ভরা মৌসুমেও দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা

তিনি বলেন, ক্লাসের মেয়েরা আমাকে আঙ্কেল বলে ডাকতো, অন্যদিকে আমি তাদের আম্মু বলে ডাকতাম। নিজেকে আমার বয়স্ক বলে মনে হয় না, তরুণদের মতোই মনে হয়। সংসার চালিয়ে এবং কাজ করেও যে লেখাপড়া করা যায়, আমি সেটি বর্তমান প্রজন্মকে দেখাতে চাই।

৫৫ বছর বয়সে আগামী ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন বেলায়েত। আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা নেয়ার সুযোগ পেতে সবার দোয়া চেয়েছেন বেলায়েত শেখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের নির্দিষ্ট সালের শর্ত থাকলেও বয়সের কোনো শর্ত নেই।

একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর