মাদক মামলায় দুই নারী কারবারির যাবজ্জীবন

আপডেট : ০২ জুন ২০২২, ০৪:৫০ পিএম

নড়াইলে মাদক মামলায় দুই নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বেনাপোল থানার ববিতা খাতুন (৪০) ও একই এলাকার নাছিমা খাতুন (৪০)। তবে দু’জনের মধ্যে ববিতা খাতুন পলাতক রয়েছেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩১ মার্চ দুপুরে নড়াইলের কালিয়া থানার পেড়লী গ্রামে মকবুল শেখের বাড়ীর পাশে রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। 

আরও পড়ুন: পাবনায় বাস উল্টে দুই নারীর মৃত্যু, আহত ১৫

এসময় মাদক কারবারি ববিতার হাতে থাকা ব্যাগ থেকে ২৬ বোতল ও মাদক কারবারি নাছিমার কামিজের মধ্যে থেকে ১৪ বোতল মোট ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের কালিয়ার দিকে যাচ্ছিলেন। 

এ ঘটনায় দু’জনের নামে কালিয়া থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক মামলায় এ রায় ঘোষণা করেন।


একাত্তর/এসজে

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর