তুরস্ক প্রজাতন্ত্রের নতুন নাম ‘তুর্কিয়ে’

আপডেট : ০৩ জুন ২০২২, ১১:২৭ এএম

তুরস্ক প্রজাতন্ত্র দেশটির নাম 'তুরস্ক' থেকে 'তুর্কিয়ে' পরিবর্তন করে নিয়েছে জাতিসংঘ। দেশটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তনে সম্মতি জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে সবকিছুতে 'তুরস্ক' এর পরিবর্তে 'তুর্কিয়ে' ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

মুখপাত্র বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশের নাম পরিবর্তনের বিষয়টি কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানোর ঘোষণা দিয়েছেন কাভুসোগলু।

'আমাদের যোগাযোগ অধিদপ্তরের সঙ্গে আমরা এটির জন্য একটি ভালো ভিত্তি প্রস্তুত করতে সক্ষম হয়েছি', চিঠিতে বলা হয়।

কাভুসোগলু বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে 'তুর্কিয়ে' ব্যবহারের জন্য অনুরোধ করেছি।

গত ডিসেম্বরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি নাম 'তুর্কিয়ে'তে পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া শুরু করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি স্মারকলিপি প্রকাশ করার এবং জনসাধারণকে প্রতিটি ভাষায় দেশটির নাম 'তুর্কিয়ে' ব্যবহার করতে নির্দেশ দেন।

সে সময় এরদোগান বলেছিলেন, তুর্কিয়ে আমাদের দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিবেচনা করা হয়। 'তুর্কিয়ে' তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সেরা উপস্থাপনা এবং বহিঃপ্রকাশ।

এরদোগান কোম্পানিগুলোকে তাদের রপ্তানিকৃত পণ্যের জন্য 'মেইড ইন তুর্কিয়ে' ব্যবহার করার পরামর্শ দেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের চিঠিপত্রে 'তুর্কিয়ে' ব্যবহার করার নির্দেশ দেন।


একাত্তর/এআর

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর