ডলারের দাম বাড়ার প্রভাব আমদানি করা খাদ্যপণ্যের বাজারে

আপডেট : ০৩ জুন ২০২২, ০৯:২৭ পিএম

টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে থাকার প্রভাব পড়ছে রাজধানীর বাজারগুলোতে। বিশেষ করে আমদানি করা পণ্য ডাল, রসুন ও আটাসহ প্যাকেটজাত দুধ, সাবান ও ডিটার্জেন্ট পাউডারের দাম বেড়েছে আরেক দফা। 

মৌসুম শেষের দিকে থাকায় বেড়েছে আলু, টমেটো ও শশার দাম। কিছুটা স্থির আছে মাছ ও মাংসের দাম। তবে সব মিলিয়ে কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকছে না। শুধু খাদ্যপণ্য নয়, মানুষের প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম বাড়তি।

গেল দুই মাস ধরে ওঠা নামা করছে ডলারের দাম। অস্থিতিশীল ডলারের মূল্যের প্রভাব পড়ছে রাজধানীর বাজারগুলোতে। বিশেষ করে আমদানি নির্ভর পণ্যের ওপর প্রভাব স্পষ্ট। 

বাজারে প্রায় ১০ টাকা পর্যন্ত বেড়ে গেছে মসুরের ডালের দাম। আগেই বাড়তি থাকা আটায় নতুন করে ৫টাকা বেড়েছে। আর প্যাকেট জাত পণ্যের দাম বেড়েছে আরো বেশি।

গুড়ো দুধের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ৪৫ টাকার লাক্স সাবান মাত্র দুই দিনের ব্যবধানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেড়েছে ডিটার্জেন্ট পাউডার ও পেস্টসহ প্যাকেটজাত বিভিন্ন পণ্যও।

image


তবে আমদানি করা পেয়াজ ও আদার দাম এখনো অপরিবর্তিত আছে। আগের বাড়তি দাম থেকে কিছুটা কমেছে চায়না রসুনের দামও। যদিও মৌসুম না থাকায় বেড়েছে আলুর দাম।

পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। বাজারে চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

গত সপ্তাহে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আলু। এখন তা ২৫ থেকে ৩০ টাকা। মৌসুম না থাকার প্রভাবে ২০ টাকা বেড়েছে টমেটোর দামও। বাড়তি শশাসহ আরো কিছু সবজির দাম। তবে গ্রীষ্মকালীন সবজির দাম আগের তুলনায় কমেছে পাঁচ টাকা পর্যন্ত।

image


এদিকে, বর্ষায় চাহিদা বেড়েছে ছোট মাছের দামও খানিকটা বেশি। আগের দামেই বিক্রি হচ্ছে চাষের মাছ। ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় সপ্তাহ ব্যবধানে দামও বেশ বেড়েছে। অন্যদিকে, বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে গরু মুরগি কিংবা খাসির মাংস।

গরুর মাংসের কেজি ৭০০ টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকা। বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।

image


বাজারে মিল্ক ভিটার প্রতি লিটারে প্যাকেট দুধের দাম বেড়েছে। ৭ টাকা দাম বাড়িয়ে লিটার বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া আধা লিটার দুধের প্যাকেট এর দাম বেড়েছে ৫ টাকা। আধা লিটার মিল্ক ভিটার দুধ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

আরও পড়ুন: অভিযানের খবর পেয়ে আড়ত থেকে উধাও চাল ব্যবসায়ীরা

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত এপ্রিলে গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ম্ফীতি হয়েছে। সাধারণ মূল্যস্ম্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। 

এর মধ্যে খাদ্য মূল্যস্ম্ফীতি ছিল ৬ দশমিক ২৪ শতাংশ। ধারণা করা হচ্ছে, মে মাসে মূল্যস্ম্ফীতি আরও বেড়েছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে মূল্যস্ম্ফীতির হার আরও বেশি বলে বলছেন অর্থনীতিবিদরা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর