সীতাকুণ্ডে এখনো ধোঁয়া, ছিলো না আগুন নেভানোর ব্যবস্থা

আপডেট : ০৭ জুন ২০২২, ১২:১০ এএম

এখনও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোর আগুন। টিমটিমে আলোয় জ্বলছে দুইটি কনটেইনার। নিরাপদ দূরত্বে নেয়া হয়েছে চারটি হাইড্রোজেন পার অক্সাইডের কন্টেইনার।

এমন আরও ঝুঁকিপূর্ণ কনটেইনার আছে কিনা তা নিশ্চিত নয় কেউই। ফায়ার সার্ভিস বলছে, সীতাকুণ্ডের এই ডিপোতে আগুন নেভানো বা পানি সরবরাহের কোন ব্যবস্থা ছিলো না।

সীতাকুণ্ডের শীতলপুরে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর পেরিয়ে গেছে প্রায় তিন। সোমবারও বিকেলেও ডিপো এলাকার বিভিন্ন স্থানে জ্বলছিলো টিমটিমে আগুন।

বেশ কিছু কনটেইনার থেকে থেমে থেমে বের হচ্ছিলো ধোঁয়ার কুণ্ডলী। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ কনটেইনারেই ছিলো রপ্তানির জন্য প্রস্তুত তৈরি পোশাক।

সোমবার (৬ জুন) সকাল থেকেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর সাথে জোরে সোরে তদন্ত কাজে নামে সেনাবাহিনী ও নৌ-বাহিনীর বিশেষজ্ঞ দল। ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রপাতি।

চট্টগ্রামর ফায়ার সার্ভিস জানিয়েছে, কনটেইনার ডিপোতে পণ্য গুদামজাতকরণ নীতিমালা মানা হয় নি। ছিলো না আগুন নেভানোর কোনো ব্যবস্থাও।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন জানান, সোমবার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। 

তিনি বলেন, এখন আর আগুন নেই, তবে নানারকম জিনিসপত্র পোড়ার কারণে ধোঁয়া থাকতে পারে। আমরা এখন সেটা নেভানোর কাজ করছি।

এই কর্মকর্তা আরো জানান, ধোঁয়া বন্ধ করার ডিপোর মধ্যে তল্লাশি শুরু হবে। তখন আর কোন মরদেহ আছে কিনা, ক্ষয়ক্ষতি কীভাবে হয়েছে বা আগুন কীভাবে লেগেছে, ইত্যাদি জানা যাবে।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোতে ফায়ার সেফটি সিস্টেম নেই, হাইড্রেন্ট ব্যবস্থাও ছিল না।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় রাসায়নিক পদার্থ থাকা চারটি কনটেইনার চিহ্নিত করেছেন তারা। সেগুলো বিশেষ পদ্ধতিতে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এই সেনা কর্মকর্তা আরও জানান, ডিপোর ভেতরে এখনো কালো ধোঁয়া থাকায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ফেসবুকে লাইভ করা সেই নয়নের বাড়িতে মাতম

ডিপোতে কি পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে তারও কোন সঠিক তথ্য নেই ডিপোর কর্তাব্যক্তিদের কাছেও।

উদ্ধার কাজের সাথে সম্পৃক্ত কর্মকর্তারা জানান ডিপোটিকে সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত তাদের উদ্ধার কাজ চলবে।

একাত্তর/আরএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর