৬০ ঘণ্টায়ও নেভেনি কনটেইনার ডিপোর আগুন

আপডেট : ০৭ জুন ২০২২, ০২:৪৮ পিএম

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে থাকলেও এখনো নেভেনি। আগুন পুরপুরি নির্বাপণে টানা ৬০ ঘণ্টা ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলে কাজ করছেন সেনাবাহিনী সদস্যরাও।

মঙ্গলবার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএম ডিপোর আগুন এখনও নেভেনি। আমাদের টিম কাজ করছে। এখন আমরা রোটেশন অনুযায়ী কাজ করছি। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।

তিনি বলেন, বিএম ডিপোতে মাত্র একটি ইউনিট দিয়ে কাজ করতে হচ্ছে। একটি কনটেইনার নামাতে সেটিং করতে অনেক সময় লেগে যায়। নামানোর পরে আগুনের তাপের কারণে দরজা খোলা যায় না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দরজার লোহা বড় হয়ে গেছে। তখন দরজাকে কাটতে হয়। স্টিলের দরজা কাটতেও অনেক সময় লেগে যায়। এরপর এগুলোতে পানি দিয়ে আগুন নেভাতে হয়।

তিনি বলেন, কনটেইনার মুভার যদি আরও কয়েকটি পাওয়া যায় তাহলে কাজটি দ্রুত এগিয়ে নেওয়া যেতো। 

তিনি আরও বলেন, ভেতরে আরও ১৫টি কনটেইনার আছে যেগুলো থেকে ধোঁয়া ও মাঝে মধ্যে আগুন দেখা যাচ্ছে। সারাদিন তিনটা কনটেইনার নিরাপদ করে স্থানান্তরিত করা যাচ্ছে।

তিনি বলেন, ফোম জেনারেটর, কেমিক্যাল জেনারেটর রাখা হয়েছে অভিযানে। এখন ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট শিফট ভাগ করে কাজ করছে। 

আগুন নিয়ন্ত্রণে রোববার (৫ জুন) থেকে কাজ করছে সেনাবাহিনীর একটি টিম। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন।

এ ঘটনায় ৪১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

এই কনটেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকায় সেখানে এত বড় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই রাসায়নিকের কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।


একাত্তর/এসএ

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর