আজ করোনায় সুস্থতার সংখ্যা আক্রান্তের চেয়ে কম

আপডেট : ১২ জুন ২০২২, ০৭:৪৫ পিএম

দীর্ঘদিন পর আজ করোনায় সুস্থতার সংখ্যা আক্রান্তের চেয়ে কম। আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৯ জন। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৯১ জন।

রোববার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৫ হাজার ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার বিপরীতে সুস্থতার হার প্রতি ১০০ জনে ৯৭ দশমিক ৫০। এর বিপরিতী মৃত্যু প্রতি ১০০ জনে ১ দশমিক ৪৯ জন।

করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

বিভিন্ন সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জন। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল এবং ঘরে চিকিৎসা নিচ্ছেন ১৯ হাজার ৭৫৮ জন।

আরও পড়ুন: করোনায় একদিনে সংক্রমিত শতের বেশি, দুই ছাড়ালো শনাক্তের হার

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/আরএ

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর