সৌদি আর ইসরাইলে সফরে যাবেন বাইডেন

আপডেট : ১৩ জুন ২০২২, ১১:২৭ এএম

চলতি বছরের জুলাই মাসে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের দুই দেশে সফর নিয়ে চলতি সপ্তাহেই ঘোষণার পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউজের। সোমবার (১৩ জুলাই) এ খবর জানা গেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সফরটি জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে। সফরে সৌদির ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, সৌদি আরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে আমরা দ্রুত ঘোষণা করবো।

আসন্ন সফরে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক জোরদারে চেষ্টা চালাবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনার কথা রয়েছে।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় সংকট কাটিয়ে উঠতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির যোগান নিশ্চিতে করে চলে যাচ্ছে দেশটি।

উল্লেখ্য, চলতি মাসেই সৌদি সফরের কথা ছিল বাইডেনের। তবে অজ্ঞাত কারণে সৌদি সফর স্থগিত করে হোয়াইট হাউজ।


একাত্তর/এসএ

সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গোপন’ সফরের খবর প্রকাশ্যে আসার পর এবং...
চলতি বছরের শুরুতে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের উত্তাল দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন সফর করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি নিজেই এই দাবি করেছেন।...
এক উত্তপ্ত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর বিশ্বরাজনীতিতে এক নতুন মোড় নিতে যাচ্ছে। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে এলেন। তবে গত...
ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর