বিশ্ব রক্তদাতা দিবস ২০২২

৯৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেড ক্রিসেন্টের সম্মাননা প্রদান

আপডেট : ১৪ জুন ২০২২, ০৭:১৮ পিএম

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদাতা ৭২ ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাঁচটি ক্যাটাগরিতে ৯৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর সম্মাননা প্রদান করা হয়। 

এর মধ্যে ব্যক্তি পর্যায়ে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাবকে। আর প্রতিষ্ঠান পর্যায়ে এসওএস শিশু পল্লী, নটরডেম কলেজ, বেপজা, ঢাকা কমার্স কলেজ, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়, ব্যাংক এশিয়া, রেড ক্রিসেন্ট ঢাকা জেলা, ঢাকা সিটি, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ ইউনিটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়।  

আরও পড়ুন: করোনা সংক্রমণ বেড়ে যাবার কারণ এখনো অজানা

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন সোসাইটির বোর্ড সদস্য ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সদস্য মো. আতিকুল হক শামীম ও সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম। 

image

সম্মাননা প্রদান শেষে ডা. রোকেয়া সুলতানা বলেন, 'একজন সুস্থ মানুষ প্রতি চার মাস পর পর রক্তপ্রদান করতে পারে'। এসময় রক্তপ্রদানের মাধ্যমে মুমূর্ষু ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, 'প্রতি বছর দুই লাখ ব্যাগ রক্ত প্রদানের সক্ষমতা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যা দেশের মোট রক্তের চাহিদার ১১ শতাংশ। রক্তপ্রদানে সাধারণ মানুষকে উৎসাহিত করে রক্তদান কার্যক্রম আরো বেগবান করার মধ্য দিয়ে এই হার আমরা ২৫ শতাংশে উন্নীত করতে চাই।'

যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্ত প্রদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করাই এ সম্মাননার উদ্দেশ্য বলে জানান সোসাইটির ব্লাড প্রোগ্রাম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। 

image

ব্লাড বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আলোচনায় আরো অংশ নেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দৌলতুজ্জামান, আইএফআরসির কোভিড-১৯ প্রোগ্রামের ম্যানেজার আলী আকগুল ও রেড ক্রিসেন্টের জাতীয় ইয়থ কমিশনের প্রধান ইফতেখার হোসেন ইমুসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা। এসময় সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

'রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান' প্রতিপাদ্যে এবছর সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীরও আয়োজন করে।


একাত্তর/এআর

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর