সাগরে ভাসলো চীনের তৃতীয় রণতরী ‘ফুজিয়ান’

আপডেট : ১৮ জুন ২০২২, ০৮:৩৪ পিএম

যুদ্ধ বিমানবাহী তৃতীয় রণতরীর উদ্বোধন করেছে চীন। শুক্রবার দেশটির সবচেয়ে অত্যাধুনিক এ জাহাজের উদ্বোধন করা হয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি রণতরীটিতে আছে ইলেক্ট্রো ম্যাগনেটিক ক্যাটাপল্ট। যার মাধ্যমে ডেকে বিমান দ্রুত অবতরণ করতে পারে। 

শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় সাংহাইয়ের জংনান শিপইয়ার্ড থেকে অনুষ্ঠানের মাধ্যমে এই রণতরীটি পানিতে ভাসানো হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান শু কিলিয়াং উপস্থিত ছিলেন। নৌবাহিনীর কয়েক ডজন সদস্য জাহাজটির সামনে চীনের জাতীয় সংগীত পরিবেশন করেন।

নতুন রণতরীটির নামকরণ করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের নামে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনা নৌ বাহিনীর পরিসর বাড়ানোর চেষ্টার মধ্যেই নতুন রণতরী সাগরে ভাসালো দেশটি। রণতরীটির ধারণ ক্ষমতা ৮০ হাজার টন। 

image


এর আগে দু'দফা উদ্বোধনের দিন ঠিক করলেও করোনায় পিছিয়ে দেয়া হয়। ২০১২ সালে প্রথম বিমানবাহী রণতরী সাগরে ভাসায় চীন। ২০১৯ সালে দ্বিতীয়টি। 

ফুজিয়ান ২০১৯ সালের শেষের দিকে চালু হওয়া শানডং এবং ১৯৯৮ সালে ইউক্রেন থেকে কেনা লিয়াওনিং-এর সঙ্গে যুক্ত হবে। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের ১১টি বিমানবাহী রণতরী রয়েছে।

চীনের গণমাধ্যম জানায়, আরো দুটি এ ধরনের জাহাজ তৈরির পরিকল্পনা তাদের। এরমধ্যে একটি হতে পারে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমানবাহী রণতরী।

আরও পড়ুন: আমেরিকায় একদিনে ৮৬টি বন্দুকবাজির ঘটনা

তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে। চলমান এই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে চীন, যার সর্বশেষ নজির এই ফুজিয়ান।

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর