শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২২, ১২:১৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। খবর বাসস। 

গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ মো. এনামুল হক (৫৩)। শনিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রোববার (১৯ জুন) এলিট ফোর্স র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আ ন ম ইমরান খান এ সব তথ্য জানান। 

আরও পড়ুন: পদ্মায় দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক

এএসপি ইমরান খান জানান, বহুল আলোচিত গোপালগঞ্জের কোটালী পাড়ায় বোমা পুতে রেখে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। 

এদিকে, ডিএমপি'র তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে শনিবার রাতে তুরাগের ডিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সে র‌্যাবের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর