নির্মাণ শৈলী আর ঝুঁকি বিবেচনায় পদ্মা সেতু বিশ্বের বিস্ময়

আপডেট : ১৯ জুন ২০২২, ০৮:২৫ পিএম

নির্মাণ শৈলীতে বিশ্বের বিস্ময় পদ্মা সেতু। বিশেষজ্ঞরা জানান, নদীর নিচের মাটি থেকে সর্বোচ্চ ৪১২ ফুট গভীরতায় বসেছে এই সেতুর একেকটি পাইল। 

যে কারণে এর একটি পিলার কমপক্ষে ৫০ হাজার টন ওজন বহন করতে পারবে। যা এই সেতুকে দিয়েছে সর্বোচ্চ ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকার ক্ষমতা। 

খরস্রোতা পদ্মা যে শুধু একমুখী হয়ে বয়ে চলে তা নয়। মৌসুমে মৌসুমে এই নদীর চরিত্র পাল্টায়। এক ঋতুতে শান্ত পদ্মাই আরেক ঋতুতে হয়ে ওঠে প্রমত্ত। 

পাল্টে যায় নদীর আকার আয়তন থেকে শুরু করে পানি প্রবাহের চরিত্রও। পদ্মার এই দোদুল্যমান চরিত্রকে মাথায় রেখেই সেতুর ভিত তৈরি করা হয়েছে বিশেষভাবে।

image


পৃথিবীর সবচেয়ে গভীর পাইলের সেতু হলো পদ্মা। মূল সেতুতে পাইল আছে ২৬৪টি। একেকটি পিলারের নীচে আবার ছয় থেকে সাতটি করে পাইল বসানো হয়েছে। 

এই পাইল নদীর তলদেশের মাটি থেকে সর্বোচ্চ প্রায় ৪১২ ফুট গভীরে বসানো হয়েছে। বিশ্বে আর কোনো সেতুতে এতো গভীরে পাইল বসানোর দরকার হয়নি।

এসব পাইলের ওপরই নির্মাণ করা হয় পিলার। এর ওপর বসানো হয় ইস্পাতের স্প্যান। পদ্মা সেতুতে স্প্যানের ওপর কংক্রিটের স্ল্যাব জোড়া লাগিয়ে তৈরি হয়েছে যান চলাচলের পথ। 

ছোট-বড় কিছু কাজের শেষ পর্যায়ে পিচ ঢালাই দিয়ে সড়ক তৈরি করে যানবাহন চলাচলের জন্য প্রস্তুত করা হয় সেতু। ২৫ জুন উদ্বোধনের মাধ্যমে বিশাল এই কর্মযজ্ঞ শেষ হতে চলেছে।

image


পানি সম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ এবং পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য আইনুন নিশাত জানান, খরস্রোতা পদ্মায় পাইল বসানো ছিল অন্যতম জটিল কাজ। 

তিনি বলেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র দুই নদ–নদীর মিলিত শক্তি হচ্ছে পদ্মার। প্রতি সেকেন্ডে এই নদীর পানি ১৫ ফুট পর্যন্ত এগিয়ে যায়। নদীর ব্যাপকতায় ঘূর্ণিঝড়ও আঘাত হানতে পারে। 

ড. নিশাত জানান, উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করতে পদ্মা সেতুর পাইলিং কাজে যে হ্যামার ব্যবহার করা হয়েছে সেটাও বিশেষভাবে তৈরি করে বিদেশ থেকে আনা হয়েছে।  

image


তিনি বলেন, শুধু ভূমিকম্প সহনশীলতাই নয়, চার হাজার ডেড ওয়েট টন সক্ষমতার জাহাজের ধাক্কাও সামলাতে পারবে পদ্মা সেতু। 

আরও পড়ুন: রাত আটটার পরও যেসব দোকান খোলা রাখা যাবে

এই বিশেষজ্ঞ আরও বলেন, যত ধরনের দুর্যোগ হতে পারে সেসব সব মাথায় রেখেই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সব মিলে নির্মাণ শৈলী ও ঝুঁকি সহনশীলতায় পদ্মা সেতু বিশ্বের বিস্ময়। 


একাত্তর/এসি

সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর