সিলেটজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয়, খাবারের আশায় লাখো বানভাসি

আপডেট : ২১ জুন ২০২২, ১০:৩০ এএম

সিলেট জুড়ে ভয়াবহ এক মানবিক বিপর্যয়। একটু খাবারের আশায় উদয়াস্ত অপেক্ষা আছে লাখো বানভাসি মানুষের। কিন্তু, চাহিদার তুলনায় ত্রাণ অপ্রতুল। 

যতটুকু আছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাও ঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না। সব চেষ্টা এখন কোনোমতে বানভাসি মানুষকে বাঁচিয়ে রাখার। 

সিলেটের আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নেয়া বানভাসি মানুষেরাও ভুগছেন খাবারের তীব্র সংকটে। প্রশাসন জানিয়েছে, সোমবার থেকে নগরে ত্রাণ বিতরণ করা হবে। 

image

আবার সিলেট নগরের ভেতরে ব্যক্তি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খাবার বিতরণ করলেও দুর্গম এলাকাগুলোতে আশ্রয় নেয়া মানুষেরা রয়েছেন তীব্র সংকটে।

ক্ষুধার যন্ত্রণা যে কতটা তীব্র তা সিলেটের বন্যা দুর্গত এলাকায় না গেলে বোঝানো কঠিন। ক্ষুদা মেটাতে সব ভয়কে জয় করতেও আগপিছ ভাবছেন না বন্যার্তরা। 

বন্যার অথৈ পানিতে ডুবে যাওয়ার ভয় উপেক্ষা করেই একটু চাল-ডালের আশায় বানভাসি মানুষ ত্রাণের আশায় প্রাণান্ত চেষ্টা করতেও পিছ পা হচ্ছেন না। 

সিলেট সদর উপজেলার মানসিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া এক বানভাসি জানান, দুদিন পার হলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি তিনি।

আবার দুর্গাকুমার পাঠশালায় আশ্রয় নেয়া আরেক বানভাসি জানালেন, তিন দিনে কোনো সরকারি ত্রাণ পাননি। ব্যক্তি-উদ্যোগে কয়েকজন রান্না করা খাবার দিয়েছেন।

আবার রান্না করা খাবারও রেখে দেয়ার কোন উপায় নেই। একবেলায় খেয়ে ফেলতে হয়। তাই একবেলা খেলে পরের বেলা উপোস থাকতে হচ্ছে অনেককেই। 

হাহাকারের এমন ছবি এখন গোটা সিলেট জুড়ে। পানিবন্দি লাখো মানুষ। নৌকা ছাড়া যাদের বাইরে বেরুনোরও উপায় নেই। আনা-খানাতেই কাটছে তাদের একেকটা দিন।

image

ট্রলার কিংবা স্পিডবোটের শব্দ পেলেই বানভাসি মানুষ ঘরের বাইরে ছুটে আসেন। এই বুঝি ত্রাণ নিয়ে কেউ এলো। বেশিরভাগ দুর্গম এলাকায় বানভাসিদের সময় কাটছে এভাবেই।

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কাটাখালি গ্রামে গিয়ে দেখা গেলো পুরো গ্রামই পানির নিচে। ত্রাণ নিয়ে সেনা সদস্যরা পৌঁছাতেই যে যেভাবে পারলেন সেভাবেই ছুটে এলেন। 

ত্রাণ নিয়ে রীতিমতো কাড়াকাড়ি অবস্থা। বন্যার পানিতে টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। চারিদিকে পানি থৈ থৈ করলেও খাবারের পানি নেই। 

আশ্রয়কেন্দ্রগুলোতেও এখন শিশু খাদ্য ও খাবার পানির তীব্র সংকট। বড়রা খেতে পারলেও চিড়ামুড়ি খেয়ে শিশুদের যেনো দিন আর কাটছেই না। 

ত্রাণের পাশাপাশি বানভাসি মানুষের আরেক সংকট চিকিৎসা সেবা না পাওয়া। টুকটাক জ্বর, ঠান্ডা-কাশি ও পানি শোধনের ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। 

মারাত্মক অসুস্থতায় কাউকে হাসপাতালে নেয়ারও সুযোগ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশিরভাগ হাসপাতালের আঙ্গিনায় পানি। 

image

আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সবখানে পৌঁছাতে পারছেন না সেনা, নৌ কিংবা অন্যান্য বাহিনীর সদস্যরা। তবে, চেষ্টা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণের আওতায় নিয়ে আসার।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনীও এক্ষেত্রে সহায়তা করছে।

তবে নৌকা সংকট ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না। তবে প্রশাসনের আন্তরিকতার কোন অভাব নেই বলে জানান জেলা প্রশাসক।

একাত্তর/এআর

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর