দুর্নীতি, অর্থ আত্মসাতে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আপডেট : ২১ জুন ২০২২, ০১:৪৮ পিএম

নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বসার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ জুন এ আদেশ জারি করা হলেও মঙ্গলবার (২১ জুন) তা জানাজানি হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

জানা যায়, ১৬ জুন সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক  প্রজ্ঞাপনে এ সাময়িক বরখাস্তের আদেশ করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি দেয়া হয়েছে।

অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সাময়িক বরখাস্তের সঙ্গে চেয়ারম্যানকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয় কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশের কপিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরের ইউনিয়ন পরিষদের ট্যাক্সের ১২ লাখ ৮২ হাজার ৩৫০ টাকা মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া করোনাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া ত্রাণের চাল আত্মসাৎ, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় মানুষের দেওয়া দুই হাজার৫০০ টাকা বিতরণে অনিয়ম, এলজিএসপি-৩ এর প্রাপ্তবরাদ্দ থেকে তথ্য সেবা কেন্দ্রের মালামাল না কিনে করে অর্থ আত্মসাৎ, ২০১৯-২০২০ অর্থ বছরের ফটোকপি কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাৎ, ইউনিয়ন ভিত্তিক করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কর্মীদের আপ্যায়নের ৩৫ হাজার টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্স ফি, ওয়ারিশ ফি, ওয়ারিশ সনদ ফি, অটোরিকশা লাইসেন্স ফি’র তিন লাখ টাকা আত্মসাৎ, প্রাক্তন ইউপি সচিব দিয়ে ইউনিয়ন পরিষদের রেজুলেশনসহ সকল কার্যক্রম পরিচালনা করা এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া ২০ সেট রিং স্লাপ ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগ তদন্ত কর্মকর্তাদের তদন্তে প্রমাণিত হয়েছে।

image


আরও পড়ুন: কেউ না খেয়ে থাকবেনা, যতদিন পানি ততদিন সহায়তা: প্রধানমন্ত্রী

এ ব্যাপারে চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, মন্ত্রণালয়ের চিঠি এখনও হাতে পাইনি। তবে একটি চিঠি এসেছে শুনেছি। 

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলো। তার তদন্তও হয়েছে। 


একাত্তর/এসি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর