নারায়ণগঞ্জে সাত থানার কার্যক্রম শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জ জেলার সাত থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা।

প্রাথমিকভাবে থানা গোছানোসহ জিডি নেয়ার কাজ শুরু হয়েছে বলে পুলিশ জানায়।

এছাড়া নগরীতে নেমেছে ট্রাফিক পুলিশও। তাদের সহায়তা করছে শিক্ষার্থীরা।

যেসব থানার কার্যক্রম শুরু হয়েছে, সেগুলো হলো- নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, সোনারগাঁ থানা, রূপগঞ্জ থানা ও আড়াইহাজার থানা।

মঙ্গলবার নগরীর চাষাঢ়া ও ২নং রেল গেইট এলাকায় ট্রাফিক পুলিশ আসার পর গত কয়েকদিন ধরে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল জানান, এখন থেকে ৬ জন ট্রাফিক ইন্সপেক্টরের নেতৃত্বে নগরীর চাষাঢ়া, দুই নম্বর রেল গেইট এলাকা ও পঞ্চবর গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন চলবে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর