ইসরাইলি বসতি স্থাপনকারীর ছুরিকাঘাতে ফিলিস্তিনি নিহত

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৫৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর ছুরিকাঘাতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এক বসতি স্থাপনকারী ওই ব্যক্তির সরাসরি বুকে ছুরিকাঘাত করে।’ তার নাম আলী হার্ব। তিনি ইজকাকা গ্রামের বাসিন্দা ছিলেন। খবর এএফপির।

হার্বের চাচাতো ভাই ফিরাস নইম বলেন, হার্ব যখন নিহত হন, তখন সেখানে ইসরাইলি নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিলো।

নইম বলেন, বসতি স্থাপনকারীরা গ্রামে তাবু স্থাপন করেছে এমন খবর শুনে তিনি ও তার পরিবারের সদস্যরা তাদের গ্রামের জমি দেখতে যান। তাদের সাথে হার্বও ছিলেন।

নইম বলেন, সেখানে এক পর্যায়ে তারা ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনের কাজ দেখভালে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইসরাইলি বাহিনী আকাশ অভিমুখে গুলি ছুড়ে।

আরও পড়ুন: চীনা প্রেসিডেন্টের সাথে আলোচনার পরিকল্পনা বাইডেনের

নইম বলেন, তারা আকাশে গুলি ছোড়ার পর বসতি স্থাপনকারীরা হামলা চালায়। এ সময় বসতি স্থাপনকারী এক ব্যক্তি কোন কারণ ছাড়াই ছুরি হাতে এগিয়ে এসে হার্বকে আঘাত করে। এতে তার পোশাক রক্তে রঞ্জিত হয়ে যায়। আমরা কেবলমাত্র সেখানে দাঁড়িয়েছিলাম।

নইম আরো বলেন, হার্ব গুরুতর আহত হওয়ার পর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি নাগরিকদের তার দিকে এগিয়ে আসা প্রতিরোধ করে।


একাত্তর/আরএ

মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর