যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী কপ্টার বিধ্বস্তে ছয়জন নিহত

আপডেট : ২৩ জুন ২০২২, ০৫:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম। 

বুধবার (২২ জুন) লোগান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন। ফেডেরাল এভিয়েশন এডমিনিস্ট্রেশনের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বেল ইউএইচ-১বি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

হুয়ে নামে পরিচিত কপ্টারটি স্টেট রুট ১৭-এর ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় একটি উদ্ধারকারী দল। 

আরও পড়ুন: সু চির বিচার কার্যক্রম চলবে কারাগারে

লোগান এমারজেন্সি ম্যানেজমেন্ট অথোরিটির চীফ অব অপারেশন্স রে ব্রায়ান্ট জানান, ভিয়েতনাম যুদ্ধের আমলের হেলিকপ্টারটি পর্যটকদের জন্য ব্যবহার করা হতো।

এ দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও ফেডেরাল এভিয়েশন এডমিনিস্ট্রেশন। তদন্তের জন্য ২৪ ঘণ্টা স্টেট রুট ১৭ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।  


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর