স্পেন-মরক্কো সীমান্তে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

আপডেট : ২৫ জুন ২০২২, ১১:০১ এএম

অবৈধভাবে স্পেন সীমান্ত পাড়ি দিয়ে মরক্কো প্রবেশের সময় ১৮ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জুন) স্পেন-মরক্কো সীমান্তে স্পেনের ছিটমহল মেলিয়াতে প্রবেশের চেষ্টা করছিলেন প্রায় দুই হাজার অভিবাসন প্রত্যাশী। নিহতদের মধ্যে বেশিরভাগই সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে মারা গেছেন বলে জানা গেছে। 

এর আগে সীমান্তে পুলিশের সাথে অভিবাসন প্রত্যাশীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গত মার্চে মরক্কো ও স্পেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এই প্রথম সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টার ঘটনা ঘটলো। 

আরও পড়ুন: সেভেরোদোনেৎস্ক থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী

স্পেনের কর্মকর্তারা বলছেন, শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত দেয়াল ভেঙে স্পেনের ছিটমহলে ঢোকার চেষ্টা করে। তাদের অধিকাংশকেই নিবৃত্ত করা গেছে। কিন্তু শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিটমহলে ঢুকতে সক্ষম হয়।

মেলিয়া ও সিউটা স্পেনের দুটি ছিটমহল। গত কয়েক বছরে এ দুটি এলাকা সাব-সাহারা অঞ্চলের অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপে ঢোকার মাধ্যমে পরিণত হয়েছে।


একাত্তর/এসজে

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর