৭০০ প্রকৌশলী আর ১৩ হাজার শ্রমিকের ঘামে তৈরি পদ্মা সেতু

আপডেট : ২৫ জুন ২০২২, ১০:০৭ পিএম

বিরাট এক কর্মযজ্ঞের নাম পদ্মা সেতু। দেশি-বিদেশি সাতশ’ প্রকৌশলী আর ১৩ হাজার শ্রমিকের প্রায় সাত বছরের পরিশ্রমে গড়ে উঠেছে পদ্মা সেতু। 

জার্মানি থেকে এসেছে হ্যামার, লুক্সেমবার্গ থেকে রেলের স্ট্রিংগার, যুক্তরাষ্ট্রের সান্তিয়াগো থেকে ভূমিকম্পরোধী বিয়ারিং; সেইসাথে অসংখ্য বিশেষজ্ঞের মেধা ও শ্রমে গড়ে উঠেছে এই সেতু।

১৯৯৮-১৯৯৯ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম পদ্মা সেতু নির্মাণের প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয়। 

আর ২০০১ সালে জাপানিদের সহায়তায় সম্ভাব্যতা যাচাই হয়। ২০০১ সালের ৪ জুলাই মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর নানা প্রক্রিয়া আর চড়াই উৎরাই পেরিয়ে ২০১৪ সালের ২৬ নভেম্বর শুরু হয় পদ্মা সেতুর কাজ। আর ১২ ডিসেম্বর ২০১৫ সাল থেকে থেকে শুরু হয় মূল সেতুর নির্মাণ কাজ। 

তারপর কেটে গেছে দুই হাজার ৩৪০ দিন। গেল দু’বছর মহামারী করোনার সময়টুকু বাদ দিলে  শীত, বর্ষা, রোদ, বৃষ্টি, ঝড়, বন্যা প্রকৃতির নিময়ে সবই এসেছে। 

কিন্তু একদিনের জন্যও থেমে থাকেনি পদ্মা সেতু নির্মাণ কাজ। যার নির্মাণ কাজে সরাসরি জড়িত ছিলেন বাংলাদেশ এবং চীনের ৭০০ প্রকৌশলী। 

দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই সেতু নির্মাণের সঙ্গে সব মিলিয়ে চার হাজার প্রকৌশলী জড়িত ছিলেন। কাজ করেছেন বাংলাদেশের পাঁচ শতাধিক প্রকৌশলী। 

নিজেদের অভিজ্ঞতা আর সক্ষমতা দিয়ে আগামীতে দেশে নানা স্থাপনা নির্মাণে এই প্রকৌশলীরা বড় ভূমিকা রাখবেন বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

প্রতিদিন গড়ে পদ্মার দুই পাড়ে কাজ করেছেন ১২ থেকে ১৩ হাজার শ্রমিক। তারপরই ধীর ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এই গর্বের সাথে জড়িয়ে আছে সব শ্রমিকের উদয়াস্ত পরিশ্রম। 

এতো কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে নিজের শ্রম ঘাম মিশে আছে এটাই এসব শ্রমজীবী মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া। 

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, জানিয়েছেন, নদীর প্রকৃতির কারণে কঠিন ছিলো পদ্মা সেতুর সব কাজ। পদে পদে ছিলো চ্যালেঞ্জ। সেখানে কারও অবদানই কম ছিলো না। 

আরও পড়ুন: আধুনিক নির্মাণ কৌশলে যেসব রেকর্ড গড়লো পদ্মা সেতু

এদিকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতু একটি কোম্পানি হবে। এখানে সব সময়ই শ্রমিকরা কাজ করবে। 

সেতুর কাজ শেষ হলেও সব সময়ই এটির সংস্কার দরকার হবে। করতে হবে রক্ষণাবেক্ষণ। এজন্য সব সময়ই কাজ করবে শ্রমিকরা। 

কারণ আয়তন ও নির্মাণ ব্যয়ের দিক থেকে পদ্মা সেতু দেশের সবচেয়ে বড় প্রকল্প। এটাই হলো দেশের প্রথম দ্বিতল সেতু। ওপর তলায় চলবে মোটরযান; নিচের তলায় চলবে ট্রেন।


একাত্তর/এসি

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর