পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় ৬.০৩ মেগাওয়াট-পিক রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে সেতু ভবনে চুক্তি সই

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন এই সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯, ০০০ মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬,০০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে—যা প্রায় ২,৫০,০০০ গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ফুয়েল চালিত ১,২০০টি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়ার সমপরিমাণ পরিবেশগত সুফল বয়ে আনবে।  

চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’  

ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম বলেন, ‘ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বিশ্বমানের রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’  

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সেতু কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  

ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড, ইস্ট কোস্ট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোর একটি। সৌরবিদ্যুতের ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন সেবায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, দক্ষ ও টেকসই সৌর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

আরবিএস
রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম (বিপিসিএস) কনসোর্টিয়াম নকিয়ার সঙ্গে সাবমেরিন লাইন টার্মিনাল ইকুইপমেন্ট (এসএলটিই) সরবরাহের চুক্তি সই করেছে। 
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘ব্লু স্কাই’ নবায়নের লক্ষ্যে এনেক্স কমিউনিকেশনস...
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ ছাড় প্রদান...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর