দৌলতদিয়া ফেরিঘাটে চাপ নেই, গাড়ির অপেক্ষায় ফেরি

আপডেট : ২৭ জুন ২০২২, ১২:৩২ পিএম

শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সোমবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই যানবাহনে চাপ। 

দৌলতদিয়া ঘাট প্রথম ও দ্বিতীয় দিনেই হারিয়েছে তার চিরচেনা রূপ। স্বস্তিতে পারাপার হচ্ছেন সব ধরনের যানবাহন। এমনকি গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে ফেরিকে।

সোমবার (২৭ জুন) সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটের কোথাও যানবাহনের সারি নেই। দৌলতদিয়ার সচল থাকা পাঁচটি ফেরিঘাট রয়েছে ফাঁকা। তবে মাঝেমধ্যে দুই-একটি করে পরিবহন ও দুই-একটি কাভার্ড ভ্যান, ট্রাক ফেরিতে উঠছে।

এক একটি ফেরি ঘাটে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন আর ফেরির জন্য মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে না। যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। 

সকালে কার্ভাডভ্যান চালক আব্দুল্লাহ মিয়া বলেন, 'পদ্মা সেতু উদ্বোধন হওয়াতে দৌলতদিয়া ঘাট ফাঁকা হয়ে গেছে। আজ কোন যানবাহনের ভিড় নেই। কুষ্টিয়া থেকে ছেড়ে এসে সরাসরি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠে যেতে পারলাম। যা আগে কখনো সম্ভব ছিল না।' 

কেরামত আলীর ফেরির লস্কর মো. শুকুর আলী বলেন, এপার ওপারে কোথাও গাড়ির চাপ নেই, দুই পারেই ফাঁকা। যেখানে একটি ফেরি লোড হতে সময় লাগতো ১৫ থেকে ২০ মিনিট। আজ একটি ফেরি লোড হতে সময় লাগছে ৪০ থেকে ৫০ মিনিট। কারণ ঘাটে যানবাহন খুবই কম। গাড়ির জন্য প্রতিটি ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে। 

বিআইডব্লিউটিসি আরিচা দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান টেলিফোনে বলেন, স্বপ্নের সেতু চালু হওয়ায় আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার কমেছে, কোন ধরণের দুর্ভোগ ছাড়া যানবাহনগুলো পার করতে পারছি। এখন এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে। তবে দুই-এক মাস পরে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর