বোনের সঙ্গে ঝগড়ায় যুবকের দুই কবজি কেটে দিলেন ভাই

আপডেট : ২৮ জুন ২০২২, ০১:২৯ পিএম

নরসিংদীতে এক যুবকের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবকের দাবি, চাচির সঙ্গে ঝগড়ার জেরে তার ফুপা এ নৃশংস ঘটনা ঘটিয়েছেন।

এদিকে আহত ওই যুবককে উদ্ধারে করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) ভোর চারটার দিকে জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নারম হাদিউল্লা মিয়া (২৫)। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- চাচি বৃষ্টি ও ফুপা জালাল মিয়া। সম্পর্কে বৃষ্টি ও জালাল ভাই-বোন।

আহতের পরিবার জানায়, কিছুদিন আগে হাদিউল্লা ও তার চাচির ঝগড়া হয়। এক পর্যায়ে হাদিউল্লা চাচিকে মারধর করে। এতে ওই নারী বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

তারা জানান, হাদিউল্লা কিছুদিন যাবত চাকরির খোঁজ করছিল। চাচির সঙ্গে ঝগড়ার আগে হাদিউল্লা তার ফুপার কাছে চাকরির জন্য খোঁজ করে। সোমবার সন্ধ্যায় ফুপা তাকে চাকরির কথা বলে নিজ বাড়ি নয়াকান্দি নিয়ে যায়। সেখানে হাদিউল্লা রাতযাপন করে। পরে ভোর চারটার দিকে হাদিউল্লাকে ফুপা পাশের একটি ঝোঁপে নিয়ে যায়। সেখানে তার হাত-পা-মুখ বেঁধে দুই হাতের কবজি কেটে দেয়। 

আরও পড়ুন: পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়জিদের গ্রামের বাড়িতে হামলা

পরে ভোরে হাদিউল্লার চিৎকার শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস বলেন, এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেবো। 


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর