টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ-তাসকিন

আপডেট : ৩০ জুন ২০২২, ০৫:১৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে নেয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন- ইয়াসির আলি চৌধুরী, শহিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তাদের জায়গায় মিরাজ ও তাসকিনকে দলে যুক্ত করেছে বিসিবি।

প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন মিরাজ। টেস্ট ও ওয়ানডে দলে নিয়মিত পারফরমার হলেও টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

২০১৭ সালে অভিষেকের পর ১৩টি টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে  ৯৪ রান ও ৪ উইকেট নেন মিরাজ। দীর্ঘ বিরতির পর আবারও টি-টোয়েন্টি দলেও সুযোগ হলো তার। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স ছিলো মিরাজের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ব্যাট হাতে ১২ ম্যাচে ২০৭ রানের পাশাপাশি বল হাতে ১৩ উইকেট নেন তিনি।

ইনজুরিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধুমাত্র ওয়ানডে দলে রাখা হয়েছিল পেসার তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার এবার টি-টোয়েন্টি দলেও তাসকিন।

গেল বছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেনে তাসকিন। ২০১৪ সালে অভিষেকের পর ৩৩টি ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি।

আগামী ২ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। পরের দু’টি টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ৩ ও ৭ জুলাই। ১০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৬ জুলাই।

আরও পড়ুন: নিউজিল্যান্ড-বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

টেস্ট দিয়ে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।


একাত্তর/আরএ

রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর