রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য হাসপাতালে

আপডেট : ০১ জুলাই ২০২২, ০১:০১ এএম

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মোবাইল ও মানিব্যাগ খোয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে শ্যামলী থেকে গুলিস্তান যাওয়ার পথে বাসে এ ঘটনা ঘটে।

ওই পুলিশ সদস্যের নাম মো. আব্দুস সামাদ (৩৫)। তিনি পুলিশের কনস্টেবল ডিএমপি প্রোডাকশনে কর্মরত ছিলেন, থাকতেন পুলিশ কন্ট্রোল রুমে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

হাসপাতালে তার সেবায় পাশে থাকা আরেক পুলিশ সদস্য মাহমুদুল হাসান জানান, সামাদ কাজে বাইরে গিয়েছিলেন, সেখান থেকে বাসে করে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন তিনি।

তিনি জানান, সামাদ নিজেই বাস থেকে নেমে রিকশাযোগে পুলিশ কন্ট্রোল রুমের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। সেখান থেকে উদ্ধার করে প্রথমে রাজার বাগ পুলিশ হাসপাতালে নেয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সামাদ জানিয়েছেন তার মানিব্যাগ ও মোবাইল ফোন খোয়া গেছে। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন, যোগ করেন মাহমুদুল হাসান।

আরও পড়ুন: নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা, আ’লীগের সভাপতিকে অব্যাহতি

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চুরি ও চোরাই মালামাল কেনাবেচা প্রতিরোধে রংপুরের সব ভাঙারি দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। কোনো ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর