শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন ধর্ষণ মামলার আসামি শিক্ষক

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৪:১৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদের ছুটির আনন্দে স্কুলে জরি-চুমকি নিয়ে খেলা করায় ১৬ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে বরখাস্ত হয়েছেন ছাত্রী ধর্ষণ মামলার আসামি ও স্কুলের বাংলার শিক্ষক জসিম উদ্দিন। 

এ ঘটনায় তানজিলা আক্তার (১৪) ও সামিয়া সিমি নিশী (১৪) নামে সপ্তম শ্রেণীর দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে স্থানীয় ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্কুলের শিক্ষকেরা। বর্তমানে তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা হাজী নুর উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৩ জুলাই) জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। 

স্কুলের প্রধান শিক্ষক জওহর লাল বাবু জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত কমিটি করে শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ২০১৭ সালে একই বিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় ২০১৮ সালের শেষের দিকে জেল থেকে জামিনে বের হলে স্কুল কমিটি তাকে পুনর্বহাল করে। 

শিক্ষার্থী সামিয়া সিমি নিশীর মা বিউটি আক্তার জানান, স্কুলের ঈদকালীন ছুটি উপলক্ষে শনিবার দুপুরে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা চুমকি মেখে আনন্দ করছিল। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক জসিম উদ্দিন দুটো বেত দিয়ে পিটিয়ে বিভিন্ন শ্রেণির ১৬ জন শিক্ষার্থীকে আহত করেন। এদের মধ্যে তার মেয়ে নিশী এবং নিশীর সহপাঠী তানজীলাকে মেঝেতে ফেলে এলোপাথাড়ি লাঠি দিয়ে মারেন ওই শিক্ষক। 

উভয় শিক্ষার্থী এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে স্কুলের অন্যান্য শিক্ষকরা তাদেরকে স্থানীয় ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান বলে জানান তিনি। 

এদিকে এই নির্যাতনের ঘটনায় শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষার্থী নিশীর মা বিউটি আক্তার।

আরও পড়ুন: বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় খুন, গ্রেপ্তার এক

স্থানীয়রা জানান, শিক্ষক জসিম উদ্দিন ২০১৭ সালে মার্চ মাসে একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে ওই ছাত্রীর মা বাদী হয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০১৮ সালে জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় শিক্ষকতা শুরু করেন জসিম উদ্দিন।

ধর্ষণ মামলার আসামি কীভাবে স্কুলে শিক্ষকতা করছেন, প্রধান শিক্ষককে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, স্কুল কমিটির সভাপতি হাসিনা গাজী সবকিছু জেনেও জসিম উদ্দিনকে শিক্ষক পদে পুনর্বহাল করেন। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর