চাকরি বহালের দাবিতে অস্থায়ী কর্মচারীদের রেলপথ অবরোধ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০১:৫৭ পিএম

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ বাতিল, অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ এবং আউটসোর্সিং নামে কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি, দ্রুত চাকরিতে বহাল করতে হবে।

সোমবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে টঙ্গী নতুনবাজার এলাকায় রেললাইনের ওপর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  

এ সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ও জামালপুরগামী জামলপুর এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো।

পরে কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে রেললাইন থেকে সরে দাঁড়ায়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে গত ১ তারিখ থেকে ছাঁটাই করা হয়। কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তীতে আবারও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

আরও পড়ুন: মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

এ বিষয়ে টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুল রহমান সাংবাদিকদের বলেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিকেল পাঁচটার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। 


একাত্তর/এসি

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর