লাইফ সাপোর্টে প্রেসক্লাবে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ী

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১১:০৫ এএম

জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী কবি-ব্যবসায়ী মো. আনিসুর রহমান গাজীকে (৫০) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল বলেন, দগ্ধ কাজী আনিসের অবস্থা ভেরি ক্রিটিক্যাল। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এর আগে বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার ঘটনার ব্যাপারে নিশ্চিত করেন। তিনি জানান, বেলা ১১টার দিকে আত্মহত্যার চেষ্টাকারী আনিস কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পানতি গ্রামের বাসিন্দা।

জানা যায়, আনিস গত ২ মাস আগে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন। আজ হঠাৎ প্রেস ক্লাবের সামনে এসে নিজের শরীরে আগুন দেন।

এদিকে দগ্ধ গাজী আনিসের পরিচিত তুহিন নামে এক ব্যক্তি মোবাইলের মাধ্যমে জানান, ব্যবসার জন্য বেশ কয়েক বছর আগে একটি কোম্পানির মালিকের স্ত্রীকে এক কোটি ২৬ লাখ টাকা দেন আনিস। এই টাকা ফিরে পাওয়ার জন্য তিনি জাতীয় প্রেসক্লাবের  তিনতলায় সংবাদ সম্মেলন করেছিলেন গত মে মাসের দিকে।

ওই কোম্পানির মালিকের স্ত্রীর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলাসহ হুমকি-ধামকির মামলাও আছে কুষ্টিয়া জেলা থানা এলাকায়। এছাড়া গাজী আনিস একজন কবি, তার ১০ থেকে ১২টি কবিতার বই বেরিয়েছে।  

আনিসের ভাই নজরুল ইসলাম জানান, তাদের বাবার নাম মৃত ইব্রাহীম হোসেন বিশ্বাস। ৯১-৯৫ সাল পর্যন্ত তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার স্ত্রী স্বপ্না। ৩ মেয়ের জনক তিনি। ব্যবসার পাশাপাশি চাকরিও করতেন তিনি। ওই কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান। এজন্য কয়েক দফায় সংবাদ সম্মেলনও করেছেন। কিন্তু টাকা না পাওয়ায় তিনি আজ এ ঘটনা ঘটিয়েছেন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর