ফকিরহাটে ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০১:৫০ পিএম

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের পালেরহাট নামক স্থানে গ্যাস বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু আহাদ শেখ (২৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি গ্যাস বোঝাই ট্রাক মোল্লাহাটের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে আহাদ শেখ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন: শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

জানা গেছে, নিহত আহাদ শেখ রামপালের ফয়লা এলাকার শওকত শেখের ছেলে। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/আরবিএস   

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর