ঋণ শোধ করতে স্বামী-স্ত্রীর চুরি, পুলিশের হাতে ধরা

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:৪৪ পিএম

উত্তরা পশ্চিম থানা এলাকায় এক চুরির মামলায় স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় পলাতক রয়েছেন আরো তিনজন।

১২ জুলাই (মঙ্গলবার) গভীর রাতে উত্তরা-পশ্চিম থানার ১২ নং সেক্টর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরির মালামালসহ মোট ৭ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, ঋণের টাকা পরিশোধ করতে তারা এই চুরির পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

গ্রেপ্তার দুইজন হলেন- জামালপুর সদরের মো. জসিম উদ্দিন (২৫) এবং তার স্ত্রী পটুয়াখালীর খুশি আক্তার (২২)।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, পিপিএম (বার) জানান, উত্তরার ১২নং সেক্টরের ৬নং রোডের প্লট নং-১ এ মেসার্স বিসমিল্লাহ স্টোরের নামে একটি গোডাউন আছে। ঈদের দিন রাতে গুদামের তালা কেটে বিভিন্ন ব্র্যান্ডের ৯ কার্টুন সিগারেট চুরি হয়ে যায়।

পরে সিসিটিভি ফুটেজ দেখে জসিম, তার স্ত্রী ও অন্যান্যদের শনাক্ত করা হয়। এরপর জসিমের দেয়া তথ্যমতে তার স্ত্রী খুশিকে তুরাগের পাকুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন ব্র্যান্ডের ৩ কার্টুন সিগারেট যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং সিগারেট বিক্রির ৪ লাখ ৯৫ হাজার টাকা জব্দ করা হয়।

তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি হেস্কো ব্লেড, একটি প্লাইয়ার্স (Pliers) উদ্ধার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার জসিম নিজেও ব্যবসায়ী। তার মোবাইল লোডের একটি দোকান আছে। তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় ৮০ হাজার টাকার ঋণ ছিলো তার। এই ঋণ শোধ করতেই স্ত্রীসহ এই চুরির পরিকল্পনা করে। দুই মাস ধরে তারা এই পরিকল্পনা করে আসছিলেন।

আরও পড়ুন: বাঁশ কাটা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে একজন নিহত

ঈদের দিন মানুষজন কম থাকে তাই এই দিনকেই বেছে নেয় তারা। পরিকল্পনা অনুযায়ী জসিম ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন। তিনজন গুদাম থেকে কার্টুন নিয়ে আসে। আর স্ত্রী খুশি বাইরে পাহারা দিয়ে সব ফোনে জানায়। কিন্তু সিসিটিভি ফুটেজে তাদের সব ধরা পড়ে যায়। পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর