হজের ফিরতি ফ্লাইট চলবে চার আগস্ট পর্যন্ত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১:৪৮ এএম

পবিত্র হজ কার্যক্রম শেষে বৃহস্পতিবার থেকে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা।

গতকাল (১৪ জুলাই) রাত ১০টা ২৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ৪১৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট রাতে শাহজালালে অবতরণ করেছে।

হজ যাত্রী পরিবহনে পৃথক ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স ও নাস এয়ার।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৩৯ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭ টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও নাস এয়ারের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন সৌদি আরব গেছেন।

তিনটি এয়ারলাইন্সের মোট ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। হজের ফিরতি ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।

গত ৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

আরও পড়ুন: ঋণ শোধ করতে স্বামী-স্ত্রীর চুরি, পুলিশের হাতে ধরা

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৫ জন।


একাত্তর/আরএ

দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর