দুর্ঘটনা কমলেও মোটরসাইকেল বন্ধ করা সমাধান নয়

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০৮:৪৭ পিএম

ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়ার ফলে উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে এই দুই চাকার বাহনের দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা।

রোজার ঈদের তুলনায় সড়কে বাইক দুর্ঘটনার সংখ্যা কমেছে অর্ধেকের নিচে। রাজধানীর পঙ্গু হাসপাতাল ঘুরে অন্তত তেমন চিত্রই পাওয়া গেছে।

দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল বন্ধ করা কোনো সমাধান নয়।

তাদের মতে আইনের সঠিক ব্যবহার হলে মোটরসাইকেল চললেও দুর্ঘটনা কমবে। দুই চাকার বাহনটিকেও আনতে হবে নিয়মশৃংখলার মধ্যে।

মায়ের কোলে ব্যাথায় কাতর পাঁচ বছর বয়সী মাহিন। এই বয়সে পা ভেঙে মায়ের সঙ্গে নওগাঁ থেকে তাকে আসতে হয়েছে পঙ্গু হাসপাতালে।

নওগাঁর মাহতাবপুরে শুক্রবার এক বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নানার মোটরসাইকেলের পেছনে থাকা মাহিনের পা ভেঙে গেছে। আহত হয়েছেন নানাও, তিনিও ভর্তি এই হাসপাতালে।

মাহিনের মত দেশের বিভিন্ন এলাকা থেকে এমন অনেক রোগী প্রতিদিনই আসেন রাজধানীর এই হাসপাতালে, যাদের একটা বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

শনিবার সকালেও রাজধানীর খিলক্ষেত এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২১ বছর বয়সী ডেলিভারিকর্মী সানি।

সাম্প্রতিক হিসাব বলছে, দেশের সড়ক দুর্ঘটনার ৪০ শতাংশের কারণ মোটরসাইকেল। যেখানে প্রতি বছর ঝড়ছে হাজারো প্রাণ।

আরও পড়ুন: মহাসড়কে একদিনেই ঝরলো ২৭ প্রাণ, আহত অর্ধশত

তবে এবার ঈদযাত্রায় মহসড়কে মোটর সাইকেল চলাচলে নিষেধজ্ঞা দেয় সরকার। এরফলে উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে দুর্ঘটনা।

জাতীয় অর্থপেডিক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গেলো ঈদের তুলানায় কোরবানির ঈদে রোগী অনেক কমেছে, রোজার ঈদের সময় ভর্তি রোগীদের ৭৫ শতাংশই ছিলো মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। আর এবারের ঈদে এই সংখ্যা মাত্র ১৫ শতাংশ।

আরও পড়ুন: সব পথেই কর্মস্থলে ফেরার তাড়া, যাত্রী চাপে ভোগান্তি

তবে সড়কে মৃত্যুর মিছিল বন্ধে শুধু মোটরসাইকেল বন্ধকেই ভালো উপায় বলে মনে করছেন না যোগাযোগ বিশেষজ্ঞরা, তারা বলছেন সড়কে কঠোর আইনের পাশাপাশি মোটরসাইকেল কেনা এবং লাইসেন্স দেবার ক্ষেত্রে কঠোরতা থাকলেই কমবে দুর্ঘটনা।

ঈদের ছুটিসহ গেল কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ।


একাত্তর/আরবিএস 

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
দেশের বাজারে ২৫০ সিসির দুটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। মোটরসাইকেল দুটির মডেল হচ্ছে—সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর