গ্রিসে ইউক্রেনীয় কার্গো বিমান বিধ্বস্ত

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৩:১৯ পিএম

গ্রিসের উত্তরাঞ্চলে কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে ইউক্রেনভিত্তিক একটি কোম্পানি পরিচালিত ওই অ্যান্টোনভ-১২ বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটিতে আটজন আরোহী ছিলেন। তবে এখন পর্যন্ত এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত হওয়ার আগেই বিমানটিতে আগুন ধরে গিয়েছিলো। 

গ্রিসের ইআরটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, বিমানটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল। মালামালগুলোকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট মোতায়েন করা হয়েছে কিন্তু ক্রমাগত বিস্ফোরণের কারণে তারা দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটও ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ইউক্রেন, সার্বিয়া বা জর্ডানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


একাত্তর/এসজে
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর