করোনা: শনাক্ত নামলো হাজারের নিচে, মৃত্যু চার জনের

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৮:৩৬ পিএম

দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে। গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে চার জনের এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৯০০ জন। 

রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

আগের দিন অর্থাৎ শনিবার (১৬ জুলাই) মৃতের সংখ্যা ছিল পাঁচজন এবং করোনা শনাক্ত হয়েছিল এক হাজার সাতজনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আট হাজার ৯১টি নমুনা পরীক্ষা করে ৯০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ২৩৪ জনের।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ১১ দশমিক ১২ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৭০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন এক হাজার ৯৮৩ জন রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন সুস্থ হলেন।

নতুন শনাক্ত ৯০০ জনের মধ্যে ৪৬৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৩ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গেলো ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা একজন, একজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের ও একজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন নারী।

আরও পড়ুন: বাংলাদেশে অস্ত্র নিয়ে আসছিল গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমান

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এছাড়া ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার রোববার জানায়, বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ছাড়িয়েছে ৫৬ কোটি ১৯ লাখের বেশি। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। 


একাত্তর/আরবিএস

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর