বিশ্ব করোনা: একদিনে ১৫৮৪ মৃত্যু, বেড়েছে সংক্রমণ

আপডেট : ২০ জুলাই ২০২২, ০১:২৯ পিএম

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও আট লাখ ১৫ হাজার ৭২১ জন। যা আগের দিনের তুলনায় প্রায় পৌনে চার লাখ বেশি। অন্যদিকে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৫৮৪ জনের।

বুধবার (২০ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯১ হাজার ৩৪৬ জনের।

গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৯৯ জনের এবং শনাক্ত হয়েছে ৭৫ হাজার ২৫৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫৮ হাজার ২২৫ জন এবং মৃত ৩৭৮ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ২০ হাজার ৬৮৩ জন এবং মৃত্যু ১৭৬ জনের।

অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ১৬ জন এবং আক্রান্ত ৭৯ হাজার ৬৩৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৫ জন এবং আক্রান্ত ৫০ হাজার ৪৯৬ জন।

আরও পড়ুন: দিঘলিয়ায় দিনভর একের পর এক পরিদর্শন দল

এছাড়া রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন চার হাজার ২০০ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন দুই হাজার ১২৫ জন এবং ১৮ জনের মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/আরবিএস  

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর