স্কুলমাঠ থেকে বিষধর সাপ উদ্ধার

আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:২৫ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার বরদাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি গাছে কয়েকদিন ধরে বাসা বেঁধেছিল কয়েকটি বিষধর সাপ। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এলাকাবাসী ও বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। 

অবশেষে বুধবার (২০ জুলাই) ঢাকা ডিপ ইকোলজি স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে যায় বিষধর সাপগুলোকে। 

এসময় সাপ দেখতে স্কুল মাঠে ভিড় জমায় অসংখ্য মানুষ।

এর আগে, যেখানে সাপ দেখা গিয়েছিল ওই গাছের শিকড় সহ চারিদিকে এলাকাবাসীরা জাল দিয়ে বেঁধে দেয়। তাতে কয়েকটি বিষধর সাপ আটকা পড়ে।

স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কর্মীরা জানান, নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেই বিপন্ন প্রজাতির এই সাপগুলোর দেখা মেলে।

বরদাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, সাপগুলোর কারণে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছিল। ঢাকা ডিপ ইকোলজি স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কর্মীরা এসে জালে আটকে পড়া সাপগুলো উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করেন। এতে আতঙ্ক কেটেছে। 


একাত্তর/জো 

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর