হিটলারের ঘড়ি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২:১৫ পিএম

অ্যাডলফ হিটলারের একটি হাতঘড়ি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই নিলামে ঘড়িটি কিনেছেন এক অজ্ঞাত ব্যক্তি। 

হিউবার ব্র্যান্ডের ঘড়িটিতে নাৎসি স্বস্তিকা চিহ্ন ও হিটলারের নামের প্রথম অক্ষর 'এএইচ' খোদাই করে লেখা আছে। 

মেরিল্যান্ডের অ্যালেকজান্ডার হিস্টরিকাল অকশনস নিলামঘরে এ নিলামের আগে এর নিন্দা জানান ইহুদি নেতারা। 

তবে নিলামঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিহাস সংরক্ষণ করাই এর উদ্দেশ্য। এর আগেও নাৎসি স্মারক বিক্রি করেছে তারা। 

১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত নাৎসি জার্মানির নেতৃত্ব দেন অ্যাডলফ হিটলার। এই সময়ে তার নির্দেশে প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে হত্যা করা হয়। এদের মধ্যে কেবল ইহুদি হওয়ার কারণে হত্যা করা হয় ৬০ লাখ মানুষকে। 

নিলামে বিক্রি হওয়া ঘড়িটির ক্যাটালগ থেকে জানা যায়, এটি সম্ভবত ১৯৩৩ সালে হিটলারকে জন্মদিনের উপহার হিসেবে দেয়া হয়েছিলো। সে বছরই জার্মানির চ্যান্সেলর হন তিনি। 

নিলামঘরের এক মূল্যায়নে জানা গেছে, ১৯৪৫ সালে জার্মানির বার্গফে হিটলারের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে স্যুভেনির হিসেবে ঘড়িটি নেন ফরাসি সেনারা। এরপর বেশ কয়েকবার ঘড়িটির হাতবদল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নিলামেয়ার বিক্রি হয়েছে হিটলারের স্ত্রী ইভা ব্রনের একটি জামা, নাৎসি কর্মকর্তাদের অটোগ্রাফ সংবলিত ছবি এবং একটি হলুদ কাপড়ের তৈরি স্টার অফ ডেভিড। 


একাত্তর/এসজে
সারাবিশ্বে আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা ‘টাইটানিক’। এটি দেখেনি বা এর গল্প জানে না এমন সিনেমাপ্রেমী মানুষ খুঁজে পাওয়া ভার।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বাড়ি নিলামে তোলা হয়েছে। বুধবার নিলামে তোলা তার বাড়ির প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ডলার। কিন্তু বাড়িটি কিনতে আসেননি কোনো ক্রেতা।
দক্ষিণ আফ্রিকার সরকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৭০টি ব্যক্তিগত জিনিসপত্রের নিলাম বন্ধ করার চেষ্টা করছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মান স্বৈরাচার অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন বরাবরই গাজায় হামলার কঠোর সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর