নিখোঁজের ২১ ঘণ্টা পর ডুবে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:৫৬ পিএম

নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে নিখোঁজ হওয়া ইমান আলীর (৫০) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। 

শনিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমান আলী উপজেলা পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার মৃত-খয়ের মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ৫ (আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ইমন আলী। এসময় নৌকা না পেয়ে আত্রাই নদীর শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় ডুবে যান তিনি। 

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেয়। ডুবুরি ইউনিট শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই নদীতে মরদেহ উদ্ধারের তৎপরতা চালিয়ে ইমন আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

আরও পড়ুন: হাজীগঞ্জে চার মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি ইউনিট। সকাল আনুমানিক ১১টার দিকে যেখানে ডুবে ইমান আলী নিখোঁজ হয়েছিলো সেই জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দুরে তার মরদেহ ভেসে উঠে। ভেসে ওঠার পরে মরদেহটি উদ্ধার করেছে ডুবুরি ইউনিট।

গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, নিখোঁজের ২১ ঘণ্টা পর ইমান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর