গণপরিবহনকে এখনই বাড়তি ভাড়া না নেয়ার নির্দেশ

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৫:৫২ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে যাত্রীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত বাস ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। তারা জানান, সরকার নির্ধারণ করার আগ পর্যন্ত বাড়তি ভাড়া না নিতে পরিবহন সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ।

তিনি জানান, আজ (শনিবার) বিকেলে বিআরটিএতে ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। 

এনায়েতুল্লাহ বলেন, বাড়তি ভাড়া যেন কেউ না নেয় সেজন্য আমরা সকাল থেকে মনিটরিং করে যাচ্ছি। যদি কেউ বাড়তি ভাড়া নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, সরকার নির্ধারণ করার আগে কেউ যেন বাড়তি ভাড়া না নেয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

মহাখালী বাস টার্মিনাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, আশা করছি, সরকার দ্রুত সময়ের মধ্যে ভাড়া পুননির্ধারণ করে দেবে। তা না হলে লস দিয়ে রাস্তায় গাড়ি নামাতে চাইবে না কেউ। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে রাজধানীতে এ চিত্র আরও ভয়াবহ। দাম ঘোষণার পরই শুক্রবার রাত ১১টার পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় সিটি পরিবহন। শনিবার সকালেও দেখা গেছে একই চিত্র। গণপরিবহন না পেয়ে অফিসগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 


একাত্তর/এসি 

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর