দেশে দেশে বাড়তি জ্বালানি তেলের দাম

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৭:২১ পিএম

রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমলেও উন্নত অনেক দেশেই ভোক্তা পর্যায়ে তেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি। যেমন ফ্রান্সে প্রতি লিটার অকটেন ২২০ টাকা, পেট্রল ২৩২ টাকা, আর ডিজেল ২২৫ টাকা। একইভাবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া আর জার্মানির মতো দেশগুলোতেও বাংলাদেশের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। 

গ্লোবাল পেট্রল প্রাইসেস ডটকম জানায়, আফগানিস্তানে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার ৯২ দশমিক ০৫ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১২৩ দশমিক ৪৩ টাকা। ভুটানে পেট্রলের দাম প্রতি লিটার ১১২০ দশমিক ২৭ টাকা এবং ডিজেলের দাম ১৪৪ দশমিক ৩৯ টাকা।

জানা গেছে, ভারতে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১৩৬ টাকা ৫০ পয়সায়, ডিজেল ১২০ টাকা ৫২ পয়সা আর অকটেন ১৩৭ টাকা ৮০ পয়সায়। 

অপরদিকে অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কায় সর্বশেষ প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১৪২ টাকায়, আর ডিজেল বিক্রি হচ্ছে লিটার ১১৩ টাকায়। 

মালদ্বীপে পেট্রলের দাম লিটারপ্রতি ১০২ দশমিক ৬১ টাকা এবং ডিজেল ১০৩ দশমিক ৯৮ টাকা। নেপালে লিটারপ্রতি পেট্রলের দাম ১৩৫ দশমিক ৩৬ টাকা, ডিজেল ১২৮ দশমিক ৬৩ টাকা এবং কেরোসিন তেল ১২৮ দশমিক ৬৩ টাকায় পাওয়া যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল বিক্রি হয়েছে ১৩৫ টাকায়। অস্ট্রেলিয়ায় দফায় দফায় বাড়ছে তেলের দাম। প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১৫০ টাকা আর ডিজেল ১৬০ টাকায়। 

আরও পড়ুন: সরকার নির্ধারণের আগ পর্যন্ত বাড়তি ভাড়া না নেওয়ার নির্দেশ

ফ্রান্সে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ২২০ টাকা, পেট্রোল বিক্রি হচ্ছে ২৩২ টাকা, এবং ডিজেল বিক্রি হচ্ছে ২২৫ টাকা। 

জার্মানিতে ডিজেলের বর্তমান দাম লিটার প্রতি ১৮৯ টাকা। পেট্রল ১৭৫ টাকা। দক্ষিণ কোরিয়ার মতো দেশেও ডিজেলের দাম এখন লিটার ১৪৪ টাকা। 

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে দফায় দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে অপরিশোধিত তেলের দাম এখন কিছুটা কমতে থাকলেও বাজারে এখনও তার প্রভাব পড়ছেনা।


একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে সমুদ্রপথে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটছে, যা গত ৮০ বছরের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত...
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির কড়া জবাবে অনাগত যেকোনো আগ্রাসকের ওপর ‘আরও তীব্র, হৃদয়বিদারক এবং অপ্রতিরোধ্য আঘাত’ হানার চূড়ান্ত হুমকি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর