যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত একটার দিকে হাসেম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফল ব্যবসায়ী ইমরান হোসেন (৩৪) রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন। তিনি শরীয়তপুরের গোসাইহাটের মনসুর রহমানের ছেলে।
ঘটনাস্থল থেকে ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া শাহজাহান জানান, পেট্রোল পাম্পের সামনে একটি লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান তিনি।
তাকে ধাক্কা দেওয়ার পর লেগুনাটির চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ফল ব্যবাসায়ী ইমরানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবে।
একাত্তর/জো
